বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রাণীশংকৈলে নদীর পাশে নবজাতকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কুলিক নদীর সেতুর পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন সেতুর পাশে নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ সময় একটি কুকুর মরদেহটি টেনে নিয়ে ছিঁড়ে খাওয়ার চেষ্টা করছিল।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কুলিক নদীর পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন সেতুর পাশে নবজাতকের নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দা হালিমা বেগম। তিনি নদীতে বর্শি দিয়ে মাছ শিকার করতে এসেছিলেন। এ সময় একটি কুকুর নবজাতকের মরদেহটি টেনে নিয়ে ছিঁড়ে খাওয়ার চেষ্টা করলে হালিমা বেগম হাতের বর্শি দিয়ে কুকুরটিকে তাড়িয়ে দেন। পরে তিনি বিষয়টি তার ছেলে রবিউল ইসলামকে জানান।

খবর পেয়ে রবিউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান। পরে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম বলেন, “মা যদি সময়মতো বিষয়টি দেখতে না পেতেন, তাহলে কুকুরটি নবজাতকের মরদেহ ছিঁড়ে খেয়ে ফেলত। এমন অমানবিক ঘটনা অত্যন্ত দুঃখজনক। যারা নবজাতককে এভাবে ফেলে গেছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত।”

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত ২৮ সেপ্টেম্বর ঠাকুরগাঁও পৌর শহরের ইসলাম প্লাজার পাশের একটি গলির ময়লার ড্রেন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে। কয়েক দিনের ব্যবধানে জেলায় ফের নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

রাণীশংকৈলে নদীর পাশে নবজাতকের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream