বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বান্দরবানে রাস্তায় যত্রতত্র গরু ও আবর্জনা: পর্যটন শহরের সৌন্দর্য নষ্ট, ব্যবস্থা নেওয়ার দাবি

পর্যটন নগরী বান্দরবান পৌরসভার বিভিন্ন সড়কে যত্রতত্র গরু লালন-পালন ও ময়লা-আবর্জনা ফেলে রাখায় নষ্ট হচ্ছে শহরের সৌন্দর্য ও পরিবেশ।

সরেজমিনে দেখা যায়, পৌরসভার প্রধান সড়কসহ অলিগলিতে ডাস্টবিন উপচে ময়লা পড়ে আছে, ড্রাম উল্টে আছে রাস্তার পাশে। সেই আবর্জনা খাচ্ছে রাস্তায় ছেড়ে দেওয়া গরু। রাস্তার মাঝখানে গরুর অবাধ বিচরণে যান চলাচলে বিঘ্ন ঘটছে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা।

স্থানীয়দের অভিযোগ, কিছু অসচেতন ব্যক্তি পৌর এলাকার ভেতরেই রাস্তাঘাটে গরু লালন-পালন করছেন। গরুগুলো সারাদিন রাস্তায় ঘুরে ময়লা খায় এবং যেখানে সেখানে মলত্যাগ করে পরিবেশ নোংরা করছে।

এ বিষয়ে সচেতন নাগরিকরা বান্দরবান পৌর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন। তাদের দাবি—

১. রাস্তাঘাটে গরু লালন-পালন ও ছেড়ে দেওয়া বন্ধে দ্রুত অভিযান পরিচালনা করা হোক।

২. ডাস্টবিন নিয়মিত পরিষ্কার এবং যত্রতত্র ময়লা ফেলা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

পর্যটন শহরের ভাবমূর্তি রক্ষায় পৌর প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা সকলের।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

বান্দরবানে রাস্তায় যত্রতত্র গরু ও আবর্জনা: পর্যটন শহরের সৌন্দর্য নষ্ট, ব্যবস্থা নেওয়ার দাবি

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

পর্যটন নগরী বান্দরবান পৌরসভার বিভিন্ন সড়কে যত্রতত্র গরু লালন-পালন ও ময়লা-আবর্জনা ফেলে রাখায় নষ্ট হচ্ছে শহরের সৌন্দর্য ও পরিবেশ।

সরেজমিনে দেখা যায়, পৌরসভার প্রধান সড়কসহ অলিগলিতে ডাস্টবিন উপচে ময়লা পড়ে আছে, ড্রাম উল্টে আছে রাস্তার পাশে। সেই আবর্জনা খাচ্ছে রাস্তায় ছেড়ে দেওয়া গরু। রাস্তার মাঝখানে গরুর অবাধ বিচরণে যান চলাচলে বিঘ্ন ঘটছে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা।

স্থানীয়দের অভিযোগ, কিছু অসচেতন ব্যক্তি পৌর এলাকার ভেতরেই রাস্তাঘাটে গরু লালন-পালন করছেন। গরুগুলো সারাদিন রাস্তায় ঘুরে ময়লা খায় এবং যেখানে সেখানে মলত্যাগ করে পরিবেশ নোংরা করছে।

এ বিষয়ে সচেতন নাগরিকরা বান্দরবান পৌর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন। তাদের দাবি—

১. রাস্তাঘাটে গরু লালন-পালন ও ছেড়ে দেওয়া বন্ধে দ্রুত অভিযান পরিচালনা করা হোক।

২. ডাস্টবিন নিয়মিত পরিষ্কার এবং যত্রতত্র ময়লা ফেলা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

পর্যটন শহরের ভাবমূর্তি রক্ষায় পৌর প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা সকলের।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream