মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্তরে তৃত্বীয় শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত সরকারি স্কুলে ভর্তি পরিক্ষার পরিবর্তে শিক্ষা অধিদপ্তর কর্তৃক লটারি প্রদ্ধুতি চালুর খসড়া সিদ্ধান্তের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসুচি পালন করেছে জেলার সচেতন অভিভাবকরা।
সোমবার সকালে সচেতন অভিভাবকদের ব্যানারে জেলা শহরের চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
ঘন্টাব্যাপি মানববন্ধনে শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, লেখাপড়া কোন জুয়া নয় যে লটারি করবে। মেধার যাচাইয়ে ভর্তি পরিক্ষা হওয়া উচিত। তাহলে ভাল শিক্ষার্থীরা সেই প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে পরিবেশও ভাল হবে।
সরকারের এমন সিন্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে অন্যথায় রাজপথে আরো আন্দোলন জোরদারের হুশিয়ারি উচ্চারণ করেন সবাই। মানববন্ধনে শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা সহ অনেকেই অংশ নেয়।
মতামত