শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সৈয়দপুরে বন্ধন শিল্পী গোষ্ঠীর ৩১ বছর পূর্তি উদযাপিত

নীলফামারীর সৈয়দপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘সৈয়দপুর বন্ধন শিল্পী গোষ্ঠী’র ৩১ বছর পূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, সাহিত্য আড্ডা, আবৃত্তি প্রতিযোগিতা, বন্ধন প্রতিষ্ঠাতা আব্দুর রহমান সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত শহরের কয়ামিস্ত্রীপাড়ায় ‘আশার আলো ডাম স্কুল’ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সংস্কৃতিমনা সুধী ও কবি-সাহিত্যিকদের স্বত:স্ফূর্ত উপস্থিতিতে পরিবেশ উৎসব মুখর হয়ে উঠে। অনুষ্ঠানে "শিকড়ের টানে ও স্বদেশের সুরে; একত্রিশ বছরের গৌরবান্বিত বন্ধন" শ্লোগানকে প্রতিপাদ্য করা হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তাহের আলী বসুনিয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও কথা সাহিত্যিক আজহারুল ইসলাম আল আজাদ, কবি ও সাংবাদিক এম. আর. আলম ঝন্টু, কবি মনজুর আলম, আশার আলো ডাম ইউসিএলসির টেকনিক্যাল অফিসার মো: বিল্লাল হোসাইন এবং ছড়াকার অনন্য আমিনুল।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কবি রইজ উদ্দিন রকি। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের দীর্ঘ ৩১ বছরের পথচলার স্মৃতি চারণ করেন এবং স্বাধীন চেতনায় সুস্থ সংস্কৃতি চর্চা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

প্রথম পর্বের আলোচনা সভা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার এবং সাংবাদিকতা ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ দুই জন গুণী ব্যক্তিত্বকে "বন্ধন প্রতিষ্ঠাতা আব্দুর রহমান সম্মাননা-২০২৬" প্রদান করা হয়।

সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সাংবাদিক মো. আমিরুজ্জামান এবং প্রবীণ কণ্ঠশিল্পী শ্রী নিরোদ কুমার রায়। সংগঠনের পক্ষ থেকে তাঁদের হাতে সম্মাননা স্মারক ও উত্তরীয় তুলে দেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ।

কবি রইজ উদ্দিন রকি এবং কবি চন্দন চন্দ্র মহন্তের সঞ্চালনায় আলোচনা ও সম্মাননা পর্ব শেষে বিভিন্ন জেলা হতে আগত কবিদের কবিতা পাঠ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বন্ধন শিল্পী গোষ্ঠীর স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা মনমুগ্ধকর মাটির গান পরিবেশন করে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সৈয়দপুরে বন্ধন শিল্পী গোষ্ঠীর ৩১ বছর পূর্তি উদযাপিত

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream