শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
Bangla FM

যুক্তরাষ্ট্রকে বার্তা দিয়ে কূটনৈতিক তৎপরতা বাড়াল ইরান

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

যুক্তরাষ্ট্রকে বার্তা দিয়ে কূটনৈতিক তৎপরতা বাড়াল ইরান
যুক্তরাষ্ট্রকে বার্তা দিয়ে কূটনৈতিক তৎপরতা বাড়াল ইরান

ইরান সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবারও দেশটির ওপর সামরিক হামলা চালায়, তাহলে এর জবাবে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হতে পারে। এমন পরিস্থিতিতে সম্ভাব্য উত্তেজনা মোকাবিলায় তেহরান আঞ্চলিক দেশগুলোর সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে পাঁচটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২৮ জুলাই ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলার হুমকি দেওয়ার পরই ইরান সক্রিয় কূটনৈতিক যোগাযোগ শুরু করে। এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সৌদি আরব, কাতার ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গেও আলোচনা করেন।

আলোচনায় যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় দেশগুলোকে ট্রাম্পের ওপর প্রভাব খাটিয়ে নতুন হামলা ঠেকানোর আহ্বান জানান আরাঘচি। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরানে হামলা হলে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও জ্বালানি স্থাপনাগুলোও ইরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তু হতে পারে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রকে বার্তা দিয়ে কূটনৈতিক তৎপরতা বাড়াল ইরান

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

ইরান সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবারও দেশটির ওপর সামরিক হামলা চালায়, তাহলে এর জবাবে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হতে পারে। এমন পরিস্থিতিতে সম্ভাব্য উত্তেজনা মোকাবিলায় তেহরান আঞ্চলিক দেশগুলোর সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে পাঁচটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২৮ জুলাই ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলার হুমকি দেওয়ার পরই ইরান সক্রিয় কূটনৈতিক যোগাযোগ শুরু করে। এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সৌদি আরব, কাতার ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গেও আলোচনা করেন।

আলোচনায় যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় দেশগুলোকে ট্রাম্পের ওপর প্রভাব খাটিয়ে নতুন হামলা ঠেকানোর আহ্বান জানান আরাঘচি। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরানে হামলা হলে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও জ্বালানি স্থাপনাগুলোও ইরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তু হতে পারে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
২৪/৭ লাইভ অডিও সম্প্রচার