মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, নির্বাচনী জরিপে এগিয়ে বিরোধীরা

ইসরায়েলের আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে জনমত জরিপে পিছিয়ে পড়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর চেয়ে সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকটকে বেশি পছন্দ করছেন নাগরিকেরা। জরিপে আরও বলা হয়েছে, নির্বাচনে আইজেনকটের দল ইয়াশার পার্টি সবচেয়ে বেশি আসন পেতে পারে।

বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, আগামী ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা। এর আগে সোমবার (১৯ অক্টোবর) প্রকাশিত চ্যানেল টুয়েলভের এক জনমত জরিপে দেখা গেছে, পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর চেয়ে আইজেনকট ১২ শতাংশ পয়েন্ট বেশি সমর্থন পেয়েছেন।

জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ৪৫ শতাংশ আইজেনকটকে প্রধানমন্ত্রী হিসেবে বেশি উপযুক্ত মনে করেন। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে মত দিয়েছেন ৩৩ শতাংশ উত্তরদাতা। এর আগে প্রকাশিত জরিপে দুই নেতার মধ্যে ব্যবধান ছিল ১০ শতাংশ পয়েন্ট। নতুন জরিপে সেই ব্যবধান বেড়ে ১২ শতাংশ পয়েন্টে পৌঁছেছে।

নির্বাচনের আর মাত্র সপ্তাহখানেক বাকি থাকতে প্রকাশিত এই জরিপে পার্লামেন্টের আসন বণ্টন নিয়েও পূর্বাভাস দেওয়া হয়েছে। ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে আইজেনকটের দল ইয়াশার সবচেয়ে বড় দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে বলে এতে ইঙ্গিত পাওয়া গেছে।

জরিপের হিসাব অনুযায়ী, ইয়াশার পেতে পারে ২৪টি আসন। নেতানিয়াহুর লিকুদ পার্টির আসনসংখ্যা হতে পারে ২১। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের দল টুগেদার পেতে পারে ১৪টি আসন। এ ছাড়া ইয়ার গোলানের ডেমোক্র্যাটস এবং আরব নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট—উভয় দলই পেতে পারে ৯টি করে আসন।

অন্যদিকে আভিগদর লিবারম্যানের ইসরায়েল বেইতেনু পার্টি, কট্টর অর্থোডক্স ইহুদিদের দল শাস এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের জিউইশ পাওয়ার পার্টি আটটি করে আসন পেতে পারে বলে জরিপে পূর্বাভাস দেওয়া হয়েছে।

জরিপে আরও বলা হয়েছে, নেতানিয়াহুর বিরোধী ইহুদি-নেতৃত্বাধীন দলগুলো সম্মিলিতভাবে ৫৫টি আসন পেতে পারে। আগের জরিপের তুলনায় এই সংখ্যা দুই আসন বেশি। বিপরীতে নেতানিয়াহুর ক্ষমতাসীন জোটের আসনসংখ্যা হতে পারে ৫১টি।

এছাড়া আরব দল দুটি মিলিয়ে আরও ১৪টি আসন পেতে পারে। সে হিসাবে নেতানিয়াহুর জোটের বাইরে থাকা দলগুলোর মোট আসন দাঁড়াতে পারে ৬৯টিতে। তবে এসব দলকে নিয়ে ভবিষ্যতে কোনো সরকার গঠনের জোট তৈরি হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

প্রধানমন্ত্রী হিসেবে যোগ্যতা নিয়ে জরিপের আরেকটি প্রশ্নেও নেতানিয়াহুর চেয়ে এগিয়ে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। উত্তরদাতাদের ৩৯ শতাংশ বেনেটকে প্রধানমন্ত্রী হিসেবে বেশি উপযুক্ত মনে করেন। নেতানিয়াহুর পক্ষে মত দিয়েছেন ৩৪ শতাংশ। আর ২২ শতাংশ উত্তরদাতার মতে, তাদের কেউই প্রধানমন্ত্রী পদের জন্য উপযুক্ত নন।

নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য সমর্থন নেতানিয়াহুর ভোটে কী প্রভাব ফেলতে পারে, সেটিও জরিপে জানতে চাওয়া হয়। এতে অংশ নেওয়া ৬৪ শতাংশ ইসরায়েলি জানিয়েছেন, নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের সমর্থন তাদের ভোট দেওয়ার সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলবে না।

অন্যদিকে, ১৭ শতাংশ উত্তরদাতা বলেছেন, ট্রাম্পের সমর্থনের কারণে লিকুদ পার্টিকে ভোট দেওয়ার সম্ভাবনা তাদের কমেছে। বিপরীতে ১২ শতাংশ জানিয়েছেন, ট্রাম্পের সমর্থন নেতানিয়াহুর দলের প্রতি তাদের সমর্থন আরও বাড়িয়েছে।

এর আগে গত রোববার নেতানিয়াহুর প্রতি সমর্থন জানান ট্রাম্প। এ সময় তিনি নেতানিয়াহুর নেতৃত্ব এবং ওয়াশিংটনের সঙ্গে তার অংশীদারত্বের প্রশংসা করেন। বিশেষ করে ইরানের বিরুদ্ধে নেতানিয়াহুর অবস্থানের বিষয়টি তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট।

বিষয় : নির্বাচন বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রী জনমত জরিপ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, নির্বাচনী জরিপে এগিয়ে বিরোধীরা

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream