বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
বাংলা এফ এম

গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

ডেস্ক নিউজ

শিকলমুক্ত ও কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে ‘শিকল ভাঙার জুলাই’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ওপর চাপিয়ে দেওয়া বাধা ও নিপীড়নের শিকল ভেঙেছে। তবে দীর্ঘ সময় ধরে বিভিন্ন পর্যায়ে রাষ্ট্র ও জনগণের অধিকার নানা প্রতিবন্ধকতার মুখে পড়েছে। ভবিষ্যতে যাতে কোনো শক্তি আবার রাষ্ট্রব্যবস্থাকে দুর্বল করতে না পারে, সে জন্য শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, দেশের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে জনগণের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বারবার বাধাগ্রস্ত হয়েছে। এসব বাধা অতিক্রম করতে বহু মানুষ ত্যাগ স্বীকার করেছেন। তার মতে, যেসব দেশ স্থিতিশীলভাবে উন্নয়নের ধারায় এগিয়ে গেছে, তারা শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুলতে পেরেছে।

জুলাই গণঅভ্যুত্থানের বিশেষত্ব তুলে ধরে তিনি বলেন, অতীতের অনেক আন্দোলন শুধু অন্যায়ের প্রতিবাদে সীমাবদ্ধ থাকলেও পরে সুনির্দিষ্ট লক্ষ্য হারিয়েছে। তবে এবার আন্দোলনের পাশাপাশি দেশ পুনর্গঠনের পরিকল্পনাও সামনে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, রক্ত ও আত্মত্যাগের মাধ্যমে অর্জিত পরিবর্তনকে মানুষের কাছে পৌঁছে দিতে পুরোনো কাঠামো দিয়ে সম্ভব নয়। তাই রাষ্ট্রব্যবস্থা ও রাজনৈতিক কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।

জহির উদ্দিন স্বপন বলেন, অতীতের অনেক রাজনৈতিক আন্দোলনের আগে সুস্পষ্ট পরিকল্পনা ছিল না। কিন্তু ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ক্ষেত্রে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং সরকার সেই পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোচ্ছে।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, ‘শিকল ভাঙার জুলাই’ প্রকাশনায় ২৩ জন লেখকের লেখা স্থান পেয়েছে। জুলাইয়ের ঘটনাপ্রবাহ তুলে ধরতে বইটিতে বিভিন্ন লেখা ও আলোকচিত্র সংযুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে ভবিষ্যতে আরও প্রকাশনা, তথ্যচিত্র ও অন্যান্য ডিজিটাল কনটেন্ট প্রকাশের উদ্যোগ নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বাংলা এফ এম

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম

0:00 0:00
1.0x