সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
Bangla FM

কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রাণীশংকৈলে ইএসডিওর কমিউনিটি আউটরিচ

| ফটো কার্ড

কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রাণীশংকৈলে ইএসডিওর কমিউনিটি আউটরিচ

নাজমুল হোসেন, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

 ``কারিগরি শিক্ষা নিলে দেশ বিদেশে কর্ম মিলে`` এই শ্লোগান কে ধারণ করে তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাণীশংকৈল পৌর শহরের ইএসডিও জোন অফিসে এ কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত রেইজ প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের পরিবারের তরুণ-তরুণীদের চাহিদাভিত্তিক কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে কার্যক্রম পরিচালিত হচ্ছে। যেমন মোবাইল সার্ভিসিং, মোটরসাইকেল মেরামত, বিউটিশিয়ান, প্লাম্বার, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন সহ বিভিন্ন ধরনের ৩০ টি ট্রেডে বেকার যুবক ও যুব নারীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

কমিউনিটি আউটরিচ প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে রেইজ প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। একই সঙ্গে আগ্রহী ও উপযুক্ত তরুণ-তরুণীদের শিক্ষানবিশ হিসেবে প্রাথমিকভাবে চিহ্নিত করা এবং তাদের প্রশিক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত করা।

এ সময় বিভিন্ন ট্রেডভিত্তিক দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়। বেকার ও নিম্নআয়ের তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি নারী ও অন্যান্য সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অংশগ্রহণে উৎসাহিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেইজ প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মোছাঃ সামসুৎ তাবরীজ, ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট সাপোর্ট অফিসার সাজেদুর রহমান, হিসাবরক্ষক অ্যান্ড এমআইএস অফিসার নূরজাহান আক্তার।

এছাড়াও উপস্থিত ছিলেন ইএসডিও রাণীশংকৈল মাইক্রোফিন্যান্স জোন অফিসের জোনাল ম্যানেজার আবু রায়হান, সংশ্লিষ্ট জোনের এরিয়া ম্যানেজার, রাণীশংকৈল শাখার ব্যবস্থাপক আবু এহতে শামুল হক এবং বলিদ্বারা শাখার ব্যবস্থাপক  আশরাফুজ্জামানসহ সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে তরুণ-তরুণীদের দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

বিষয় : রাণীশংকৈলে ইএসডিও

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রাণীশংকৈলে ইএসডিওর কমিউনিটি আউটরিচ

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream