বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

রাবি মেডিকেল সেন্টারে আধুনিক দুইটি অ্যাম্বুলেন্স প্রদান

দীন ইসলাম
দীন ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়
| ফটো কার্ড

রাবি মেডিকেল সেন্টারে আধুনিক দুইটি অ্যাম্বুলেন্স প্রদান
রাবি মেডিকেল সেন্টারে আধুনিক দুইটি অ্যাম্বুলেন্স প্রদান প্রশাসনের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মেডিকেল সেন্টারের অচলাবস্থা দূর করতে দুটি আধুনিক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় অ্যাম্বুলেন্স দুটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম।

উপাচার্য বলেন, আমরা প্রশাসনের দায়িত্ব নেওয়ার পর থেকেই শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছি। আমাদের মেডিকেল সেন্টারে আধুনিক অ্যাম্বুলেন্সের সংকট ছিল। শিক্ষার্থীদের চিকিৎসাসেবা আরও সহজ ও উন্নত করতে ইউজিসির সহযোগিতায় আমরা দুটি আধুনিক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি। 

তিনি জানান, নতুন অ্যাম্বুলেন্স দুটিতে অক্সিজেন সরবরাহসহ জরুরি চিকিৎসা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। ফলে ক্যাম্পাসে কোনো শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী বা অন্য কারও জরুরি চিকিৎসার প্রয়োজন হলে দ্রুত হাসপাতালে নেওয়া ও প্রাথমিক চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন), উপ-উপাচার্য (শিক্ষা), জনসংযোগ দপ্তর প্রশাসক ও মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

রাবি মেডিকেল সেন্টারে আধুনিক দুইটি অ্যাম্বুলেন্স প্রদান

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মেডিকেল সেন্টারের অচলাবস্থা দূর করতে দুটি আধুনিক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় অ্যাম্বুলেন্স দুটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম।

উপাচার্য বলেন, আমরা প্রশাসনের দায়িত্ব নেওয়ার পর থেকেই শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছি। আমাদের মেডিকেল সেন্টারে আধুনিক অ্যাম্বুলেন্সের সংকট ছিল। শিক্ষার্থীদের চিকিৎসাসেবা আরও সহজ ও উন্নত করতে ইউজিসির সহযোগিতায় আমরা দুটি আধুনিক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি। 

তিনি জানান, নতুন অ্যাম্বুলেন্স দুটিতে অক্সিজেন সরবরাহসহ জরুরি চিকিৎসা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। ফলে ক্যাম্পাসে কোনো শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী বা অন্য কারও জরুরি চিকিৎসার প্রয়োজন হলে দ্রুত হাসপাতালে নেওয়া ও প্রাথমিক চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন), উপ-উপাচার্য (শিক্ষা), জনসংযোগ দপ্তর প্রশাসক ও মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। 

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream