বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

জ্যোতিদের সামনে এবার ভারতের চ্যালেঞ্জ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
| ফটো কার্ড

জ্যোতিদের সামনে এবার ভারতের চ্যালেঞ্জ
জ্যোতিদের সামনে এবার ভারতের চ্যালেঞ্জ

বাংলাদেশকে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হার চাপে ফেলে দিয়েছে। সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেয়েছে টাইগ্রেসরা। নিগার সুলতানা জ্যোতিদের এশিয়া কাপের ফাইনালে ওঠতে তাই কঠিন লড়াই করতে হবে।

বাংলাদেশ গ্রুপ পর্বে রানার্সআপ হয়ে শেষ চার নিশ্চিত করেছে। অন্যদিকে ভারত হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। নিয়ম অনুযায়ী, এক গ্রুপের চ্যাম্পিয়নের সাথে অন্য গ্রুপের রানার্সআপের সেমিফাইনাল হওয়ায় মুখোমুখি হচ্ছে দুই দল।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।

ভারতকে এড়িয়ে সেমিফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাওয়ার লক্ষ্য ছিল বাংলাদেশের। এজন্য গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হওয়া প্রয়োজন ছিল। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে হেরে সেই সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ।

কঠিন এই লড়াইয়ের আগে বাংলাদেশের বড় ভরসা মারুফা আক্তার। চলতি এশিয়া কাপে এখন পর্যন্ত দলের সেরা পারফরমার এই পেসার। শ্রীলঙ্কার বিপক্ষে ৩টি এবং ইন্দোনেশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২টি করে উইকেট নিয়েছেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সে র‍্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়ে বর্তমানে ১৮তম স্থানে উঠে এসেছেন মারুফা, যা বাংলাদেশী বোলারদের মধ্যে সর্বোচ্চ।

ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে অবশ্য আত্মবিশ্বাসী মারুফা। তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে আমাদের ম্যাচ। এ ম্যাচ জিততে পারলে আমরা ইনশাআল্লাহ ফাইনালে খেলব।’

দেশবাসীর কাছে দোয়া চেয়ে এই পেসার আরো বলেন, ‘আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি যেভাবে অবদান রেখে যাচ্ছি, দোয়া করবেন যেন এভাবে খেলা চালিয়ে যেতে পারি। আর দলের অন্য সিনিয়র আপুরাও যেন একইভাবে দলকে সহযোগিতা করতে পারেন। আপনারা দোয়া রাখলে কালকের ম্যাচটি আমরা ইনশাআল্লাহ জয় দিয়ে শেষ করতে পারব।’

তবে ভারতের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান খুব একটা স্বস্তির নয়। দুই দল এখন পর্যন্ত ২৪ বার মুখোমুখি হয়েছে, যেখানে বাংলাদেশের জয় মাত্র ৩টি; ভারত জিতেছে ২১ ম্যাচে।

তারপরও ইতিহাসে একটি সুখস্মৃতি আছে বাংলাদেশের। ২০১৮ সালে কুয়ালালামপুরে ভারতকে হারিয়েই এশিয়া কাপের একমাত্র শিরোপা জিতেছিল বাংলাদেশ। আট বছর পর এবার সেমিফাইনালের মঞ্চে আবারো মুখোমুখি দুই দল।

দুবাইয়ে সেই সুখস্মৃতি ফিরিয়ে ফাইনালের টিকিট কাটতে পারবেন কি জ্যোতিরা—সেটিই এখন দেখার।

বিষয় : নারী ক্রিকেট এশিয়া কাপ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

জ্যোতিদের সামনে এবার ভারতের চ্যালেঞ্জ

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream