বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
তারা মিয়া। ফাইল ছবি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্তের ভারতীয় অংশে বিএসএফের গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

এর আগে শনিবার (৮ আগস্ট) রাতে কুলাউড়ার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তসংলগ্ন ভারতের মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তারা মিয়া ওই ইউনিয়নের মুরইছড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

বিজিবি জানায়, সীমান্তের প্রায় ৫০০ গজ ভেতরে ভারতের মাগুরুলী এলাকায় তারা মিয়াসহ চার থেকে পাঁচজন বাংলাদেশি যুবক প্রবেশ করেন। এ সময় বিএসএফের একটি টহল দল তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে বিএসএফ গুলি চালালে তারা মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বিএসএফের গুলির পর সঙ্গে থাকা অন্য যুবকেরা সেখান থেকে পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন।

৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ আরও জানান, নিহত তারা মিয়ার বিরুদ্ধে কুলাউড়া থানায় চোরাচালানের একটি মামলা রয়েছে।

ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে বিজিবি।

বিষয় : গুলি মৌলভীবাজার বিএসএফ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্তের ভারতীয় অংশে বিএসএফের গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

এর আগে শনিবার (৮ আগস্ট) রাতে কুলাউড়ার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তসংলগ্ন ভারতের মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তারা মিয়া ওই ইউনিয়নের মুরইছড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

বিজিবি জানায়, সীমান্তের প্রায় ৫০০ গজ ভেতরে ভারতের মাগুরুলী এলাকায় তারা মিয়াসহ চার থেকে পাঁচজন বাংলাদেশি যুবক প্রবেশ করেন। এ সময় বিএসএফের একটি টহল দল তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে বিএসএফ গুলি চালালে তারা মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বিএসএফের গুলির পর সঙ্গে থাকা অন্য যুবকেরা সেখান থেকে পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন।

৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ আরও জানান, নিহত তারা মিয়ার বিরুদ্ধে কুলাউড়া থানায় চোরাচালানের একটি মামলা রয়েছে।

ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে বিজিবি।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream