মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
মোহনগঞ্জে দুবাইপ্রবাসীকে খুঁজতে এসে মিষ্টির দোকানকর্মীকে গুলি

মোহনগঞ্জে দুবাইপ্রবাসীকে খুঁজতে এসে মিষ্টির দোকানকর্মীকে গুলি

নেত্রকোনার মোহনগঞ্জে দুবাইপ্রবাসী পলাশ সাহার বাড়ির ঠিকানা জানতে চেয়ে না পেয়ে এক মিষ্টির দোকানের কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে সুজন পাল (৩৩) নামে ওই কর্মচারী আহত হয়েছেন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) ভোরে মোহনগঞ্জের মাইলোড়া গ্রামের রামকৃষ্ণ মন্দিরের পাশে এ ঘটনা ঘটে। সুজন পাল জেলার হাওরাঞ্চলের খালিয়াজুরী উপজেলার মেহেন্দিপুর গ্রামের জিতেন্দ্র পালের ছেলে। তিনি মোহনগঞ্জ পৌরশহরের একটি মিষ্টির দোকানে কাজ করেন। স্ত্রী ও সন্তানকে নিয়ে তিনি মাইলোড়া এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। পুলিশ, স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, সুজন পালের বাসার পাশেই রামকৃষ্ণ মন্দিরের সামনের পুকুরের দিকে যাচ্ছিলেন তিনি। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই মুখোশধারী দুর্বৃত্ত তার কাছে দুবাইপ্রবাসী পলাশ সাহার বাড়ির ঠিকানা জানতে চায়। ঠিকানা দিতে না পারায় দুর্বৃত্তদের একজন অস্ত্র বের করে। এ সময় সুজন দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে পেছন থেকে গুলি করা হয়। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে তারা সুজনকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সুজন পালের স্ত্রী টুম্পা পাল বলেন, ঘুম থেকে উঠে বাসার পাশের সড়কে যাওয়ার পর মোটরসাইকেলে আসা দুই মুখোশধারী ব্যক্তি তার কাছে দুবাইপ্রবাসী পলাশ সাহার বাড়ির অবস্থান জানতে চান। তিনি ঠিকানা দিতে না পারলে একজন অস্ত্র বের করে। এ সময় সুজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন দুর্বৃত্তরা পেছন থেকে তাকে গুলি করে। পরে তারা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অলক কান্তি তালুকদার বলেন, সুজন পালের পিঠে গুলি লেগেছে। সকালে পরিবারের সদস্যরা তাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান এবং মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুনও ঘটনাস্থল পরিদর্শন করেন। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম বলেন, গুলির ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিডি-প্রতিদিন/এমই

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্তের ভারতীয় অংশে বিএসএফের গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।রোববার (৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।এর আগে শনিবার (৮ আগস্ট) রাতে কুলাউড়ার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তসংলগ্ন ভারতের মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তারা মিয়া ওই ইউনিয়নের মুরইছড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।বিজিবি জানায়, সীমান্তের প্রায় ৫০০ গজ ভেতরে ভারতের মাগুরুলী এলাকায় তারা মিয়াসহ চার থেকে পাঁচজন বাংলাদেশি যুবক প্রবেশ করেন। এ সময় বিএসএফের একটি টহল দল তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে বিএসএফ গুলি চালালে তারা মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।বিএসএফের গুলির পর সঙ্গে থাকা অন্য যুবকেরা সেখান থেকে পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন।৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ আরও জানান, নিহত তারা মিয়ার বিরুদ্ধে কুলাউড়া থানায় চোরাচালানের একটি মামলা রয়েছে।ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে বিজিবি।

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি চালালে মোহাম্মদ তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মুরইছড়া সীমান্তসংলগ্ন ভারতের মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে।নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নের মুরইছড়া গ্রামের বাসিন্দা আব্দুল মালেকের ছেলে।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, শনিবার রাতে তারা মিয়াসহ কয়েকজন বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় বিএসএফের একটি টহল দলের সঙ্গে তাদের মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে তারা মিয়া ঘটনাস্থলেই নিহত হন।তার সঙ্গে থাকা অন্যরা সেখান থেকে পালিয়ে বাংলাদেশে ফিরে আত্মগোপনে চলে যান বলে বিজিবি জানিয়েছে।স্থানীয়দের ভাষ্য, তারা মিয়াসহ কয়েকজন যুবক ভারতীয় ‘নাসিরপাতার’ বিড়ি সংগ্রহের উদ্দেশ্যে সীমান্তের প্রায় ৫০০ গজ ভেতরে মাগুরুলী এলাকায় গিয়েছিলেন। সেখানেই বিএসএফের গুলির ঘটনা ঘটে।বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, রাতে সীমান্ত এলাকায় গুলির শব্দ শোনার পর বিজিবি দ্রুত বিএসএফের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে। পরে বিএসএফের পক্ষ থেকে গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।ঘটনার পর সীমান্ত এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিজিবি।

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream