রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
বড়লেখায় চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৭

বড়লেখায় চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৭

মৌলভীবাজারের বড়লেখায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় সাজা পরোয়ানাভুক্ত আসামি, মোটরসাইকেল চোরসহ সাতজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।শুক্রবার (২১ আগষ্ট) রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (২২ আগষ্ট) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে,বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে শুক্রবার রাতে বড়লেখা থানা পুলিশের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জিআর ও সিআর মামলার সাজা পরোয়ানাভুক্ত বিওসি কেছরীগুল (ডিমাই) গ্রামের জইন মিয়া,জিআর মামলার আসামি ও মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত তারাদরম গ্রামের শাহিন আহমদ এবং ঘোলসা গ্রামের সাইদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।এ ছাড়া পুলিশ আইনের ৩৪ ধারায় মহদিকোনা গ্রামের সুহেদ আহমদ,মুজিবুর রহমান বিলু, তয়াইদ আলী ও জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন,বিভিন্ন মামলায় সাজা পরোয়ানাভুক্ত আসামি ও মোটরসাইকেল চোরসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মৌলভীবাজারে ৩ প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজার পৌরসভা বাজারে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও নকল পণ্য রাখার দায়ে তিন প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মৌলভীবাজার সদর থানাধীন পৌরসভা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।র‍্যাব-৯, সিপিসি-২,শ্রীমঙ্গল,মৌলভীবাজার এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজারের সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে।অভিযানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে হাসি ড্রিংকিং ওয়াটারের মালিক বকুল পালকে ৫ হাজার টাকা এবং বনফুল অ্যান্ড কোম্পানির মালিক আবু সাঈদকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নকল পণ্য রাখার দায়ে খোকন মিট হাউসের মালিক ইমন আহমেদকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৪৫ ধারায় তাদের এ জরিমানা করা হয়। অভিযানে মোট ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।র‍্যাব-৯ জানায়,ভোক্তাদের অধিকার সংরক্ষণ এবং নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন অমান্য করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা বা অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।র‍্যাব-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মৌলভীবাজারে ৩ প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্তের ভারতীয় অংশে বিএসএফের গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।রোববার (৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।এর আগে শনিবার (৮ আগস্ট) রাতে কুলাউড়ার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তসংলগ্ন ভারতের মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তারা মিয়া ওই ইউনিয়নের মুরইছড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।বিজিবি জানায়, সীমান্তের প্রায় ৫০০ গজ ভেতরে ভারতের মাগুরুলী এলাকায় তারা মিয়াসহ চার থেকে পাঁচজন বাংলাদেশি যুবক প্রবেশ করেন। এ সময় বিএসএফের একটি টহল দল তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে বিএসএফ গুলি চালালে তারা মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।বিএসএফের গুলির পর সঙ্গে থাকা অন্য যুবকেরা সেখান থেকে পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন।৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ আরও জানান, নিহত তারা মিয়ার বিরুদ্ধে কুলাউড়া থানায় চোরাচালানের একটি মামলা রয়েছে।ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে বিজিবি।

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি চালালে মোহাম্মদ তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মুরইছড়া সীমান্তসংলগ্ন ভারতের মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে।নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নের মুরইছড়া গ্রামের বাসিন্দা আব্দুল মালেকের ছেলে।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, শনিবার রাতে তারা মিয়াসহ কয়েকজন বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় বিএসএফের একটি টহল দলের সঙ্গে তাদের মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে তারা মিয়া ঘটনাস্থলেই নিহত হন।তার সঙ্গে থাকা অন্যরা সেখান থেকে পালিয়ে বাংলাদেশে ফিরে আত্মগোপনে চলে যান বলে বিজিবি জানিয়েছে।স্থানীয়দের ভাষ্য, তারা মিয়াসহ কয়েকজন যুবক ভারতীয় ‘নাসিরপাতার’ বিড়ি সংগ্রহের উদ্দেশ্যে সীমান্তের প্রায় ৫০০ গজ ভেতরে মাগুরুলী এলাকায় গিয়েছিলেন। সেখানেই বিএসএফের গুলির ঘটনা ঘটে।বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, রাতে সীমান্ত এলাকায় গুলির শব্দ শোনার পর বিজিবি দ্রুত বিএসএফের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে। পরে বিএসএফের পক্ষ থেকে গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।ঘটনার পর সীমান্ত এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিজিবি।

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream