রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
Bangla FM

জাতীয় মূল্যবোধ বিকাশে মৌলভীবাজার জেলা প্রশাসনের সেমিনার

সত্যজিৎ দাস
সত্যজিৎ দাস জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

জাতীয় মূল্যবোধ বিকাশে মৌলভীবাজার জেলা প্রশাসনের সেমিনার
জাতীয় সংস্কৃতি,ঐতিহ্য ও মূল্যবোধ সংরক্ষণ ও বিকাশের গুরুত্ব শীর্ষক সেমিনার

জাতীয় সংস্কৃতি,ঐতিহ্য ও মূল্যবোধের বিকাশের গুরুত্ব তুলে ধরে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারের উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। তিনি বলেন,একটি দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তার জাতিসত্তার পরিচয় বহন করে। তাই নিজস্ব সংস্কৃতি,ইতিহাস ও মূল্যবোধ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের চর্চা বাড়াতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক। মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন স্থানীয় সরকারের উপপরিচালক রুবেল মাহমুদ।

অতিরিক্ত জেলা প্রশাসক তানভির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বক্তারা বলেন,একটি জাতির পরিচয় ও স্বকীয়তা রক্ষায় সংস্কৃতি ও ঐতিহ্যের ভূমিকা অপরিসীম। বিশ্বায়নের এ সময়ে দেশীয় সংস্কৃতির চর্চা ও সংরক্ষণে তরুণ প্রজন্মকে আরও বেশি সম্পৃক্ত করতে হবে।

সেমিনারে জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ,তরুণদের মধ্যে দেশীয় মূল্যবোধের বিকাশ এবং সামাজিক অবক্ষয় রোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে সালিক রুমাইয়াসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষাবিদ,নির্দিষ্ট সাংবাদিক,সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে সমৃদ্ধ করতে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় মূল্যবোধ বিকাশে মৌলভীবাজার জেলা প্রশাসনের সেমিনার

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতীয় সংস্কৃতি,ঐতিহ্য ও মূল্যবোধের বিকাশের গুরুত্ব তুলে ধরে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারের উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। তিনি বলেন,একটি দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তার জাতিসত্তার পরিচয় বহন করে। তাই নিজস্ব সংস্কৃতি,ইতিহাস ও মূল্যবোধ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের চর্চা বাড়াতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক। মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন স্থানীয় সরকারের উপপরিচালক রুবেল মাহমুদ।

অতিরিক্ত জেলা প্রশাসক তানভির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বক্তারা বলেন,একটি জাতির পরিচয় ও স্বকীয়তা রক্ষায় সংস্কৃতি ও ঐতিহ্যের ভূমিকা অপরিসীম। বিশ্বায়নের এ সময়ে দেশীয় সংস্কৃতির চর্চা ও সংরক্ষণে তরুণ প্রজন্মকে আরও বেশি সম্পৃক্ত করতে হবে।

সেমিনারে জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ,তরুণদের মধ্যে দেশীয় মূল্যবোধের বিকাশ এবং সামাজিক অবক্ষয় রোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে সালিক রুমাইয়াসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষাবিদ,নির্দিষ্ট সাংবাদিক,সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে সমৃদ্ধ করতে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream