শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

ঘরের মাঠে মোনাকোর কাছে হারল পিএসজি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
| ফটো কার্ড

ঘরের মাঠে মোনাকোর কাছে হারল পিএসজি
ঘরের মাঠে মোনাকোর কাছে হারল পিএসজি

প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) আগের দুই ম্যাচে ২ গোল পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে সমতা ফিরিয়ে হার এড়িয়েছিল। ফরাসি চ্যাম্পিয়নরা এবার আর পারেনি। লুইস এনরিকের দল মোনাকোর কাছে ২-১ গোলে হেরে গেল নিজেদের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে।

ঘরের মাঠে শুক্রবার রাতে দাপটের সাথেই শুরু করেছিল পিএসজি। মার্কিনিয়োসের গোলে ৩১ মিনিটে এগিয়েও যায় তারা। মনে হচ্ছিল, এবার হয়তো জয়খরা কাটবে। কিন্তু দ্বিতীয়ার্ধে সব হিসাব পাল্টে দেয় মোনাকো।

ফ্লাভিও নাজিনিয়ো ৫৮ মিনিটে গোল করে সমতায় ফেরান সফরকারীদের। এরপর ৭২ মিনিটে স্ট্যানিস ইদুম্বোর গোলে এগিয়ে যায় মোনাকো। বাকি সময়ে পিএসজি আর ম্যাচে ফিরতে পারেনি। শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

এ নিয়ে লিগ ওয়ানে টানা তিন ম্যাচে জয়হীন থাকল পিএসজি। প্রথম দুই ম্যাচে অবশ্য হারেনি তারা। রেনের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও ২-২ সমতায় ফিরেছিল পিএসজি। পরের ম্যাচে লিলের বিপক্ষেও যোগ করা সময়ে ২ গোল করে হার এড়ায় তারা।

কিন্তু মোনাকোর বিপক্ষে এবার সেই প্রত্যাবর্তনের গল্প আর লেখা হলো না। বরং প্রথমবারের মতো মৌসুমে হারের স্বাদ পেল পিএসজি। তিন ম্যাচে দুই ড্র ও এক হারে তাদের সংগ্রহ মাত্র ২ পয়েন্ট।

অন্যদিকে দুর্দান্ত ছন্দে ছুটছে মোনাকো। তিন ম্যাচে তিন জয় তুলে নিয়ে পূর্ণ ৯ পয়েন্ট তাদের। লিগ ওয়ানের একমাত্র দল হিসেবে এখন পর্যন্ত শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে তারা।

ম্যাচ হারের রাতেই অবশ্য পিএসজির জন্য ছিল বড় কিছু ঘোষণাও। কোচ লুইস এনরিকের সাথে চুক্তির মেয়াদ বাড়িয়েছে ক্লাবটি। একই সাথে জোয়াও নেভেস, লুকাস বেরালদো, সেনি মায়ুলু, উইলিয়াম পাচো ও ফ্যাবিয়ান রুইজের সাথেও নতুন চুক্তি করেছে ফরাসি জায়ান্টরা।

তবে মাঠের পারফরম্যান্সে সেই স্বস্তি মিলল না। টানা দুই ম্যাচে ২ গোল পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়ানো দলটি এবার এক গোলের লিড ধরে রাখতে পারল না।

বিষয় : পিএসজি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ঘরের মাঠে মোনাকোর কাছে হারল পিএসজি

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream