শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
Bangla FM

বালাসীঘাট-বাহাদুরাবাদ সেতু বাস্তবায়ন হবে: বিমানমন্ত্রী

এম.শাহীন আল আমীন
এম.শাহীন আল আমীন জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

বালাসীঘাট-বাহাদুরাবাদ সেতু বাস্তবায়ন হবে: বিমানমন্ত্রী
বিমান মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

নির্বাচনের সময় দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।  এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে দেওয়ানগঞ্জের মানুষ সুখে-শান্তিতে বসবাস করতে পারবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচনী প্রতিশ্রুতির বিষয়ে এম. রশিদুজ্জামান মিল্লাত আরো বলেন, এ আসনের কোনো স্কুল ভবন কাঁচা থাকবে না। সব রাস্তা-ঘাট পাকা করা হবে, প্রয়োজনীয় স্থানে সেতু নির্মাণ করা হবে এবং নদীশাসনের ব্যবস্থা করা হবে। খাল খনন, বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড চালুর পাশাপাশি বকশীগঞ্জে শিল্প-কারখানা স্থাপন করা হবে। বাহাদুরাবাদ-বালাসী সেতু নির্মাণের উদ্যোগও বাস্তবায়ন করা হবে।

মাদক নির্মূল করা হবে এবং ধর্ষকদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরি করা হবে। নতুন ট্রেন চালুর ব্যবস্থা করা হবে। ইউনিয়নভিত্তিক মুয়াজ্জিন ও খতিবদের বেতন দেওয়ার ব্যবস্থা করা হবে। প্রতিটি ইউনিয়নে দুটি করে সারের ডিলার নিয়োগ দেওয়া হবে।

এ ছাড়া শিক্ষিত বেকার যুবকদের বিনা খরচে প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানোর মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

এসময় জনতার উদ্দেশ্য তিনি  বলেন, ‘আমরা চাই নতুন বাংলাদেশ, তারেক রহমানের বাংলাদেশ। এই নতুন বাংলাদেশ এখনো ভঙ্গুর। দেশকে গড়ে তুলতে হলে আমাদের কিছু সময় দিতে হবে। আপনারা ছয়-এক বছর সময় দিন, এর মধ্যেই সব হবে।’

উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে জনসভাটি অনুষ্ঠিত হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

বালাসীঘাট-বাহাদুরাবাদ সেতু বাস্তবায়ন হবে: বিমানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নির্বাচনের সময় দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।  এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে দেওয়ানগঞ্জের মানুষ সুখে-শান্তিতে বসবাস করতে পারবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচনী প্রতিশ্রুতির বিষয়ে এম. রশিদুজ্জামান মিল্লাত আরো বলেন, এ আসনের কোনো স্কুল ভবন কাঁচা থাকবে না। সব রাস্তা-ঘাট পাকা করা হবে, প্রয়োজনীয় স্থানে সেতু নির্মাণ করা হবে এবং নদীশাসনের ব্যবস্থা করা হবে। খাল খনন, বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড চালুর পাশাপাশি বকশীগঞ্জে শিল্প-কারখানা স্থাপন করা হবে। বাহাদুরাবাদ-বালাসী সেতু নির্মাণের উদ্যোগও বাস্তবায়ন করা হবে।

মাদক নির্মূল করা হবে এবং ধর্ষকদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরি করা হবে। নতুন ট্রেন চালুর ব্যবস্থা করা হবে। ইউনিয়নভিত্তিক মুয়াজ্জিন ও খতিবদের বেতন দেওয়ার ব্যবস্থা করা হবে। প্রতিটি ইউনিয়নে দুটি করে সারের ডিলার নিয়োগ দেওয়া হবে।

এ ছাড়া শিক্ষিত বেকার যুবকদের বিনা খরচে প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানোর মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

এসময় জনতার উদ্দেশ্য তিনি  বলেন, ‘আমরা চাই নতুন বাংলাদেশ, তারেক রহমানের বাংলাদেশ। এই নতুন বাংলাদেশ এখনো ভঙ্গুর। দেশকে গড়ে তুলতে হলে আমাদের কিছু সময় দিতে হবে। আপনারা ছয়-এক বছর সময় দিন, এর মধ্যেই সব হবে।’

উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে জনসভাটি অনুষ্ঠিত হয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream