শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
Bangla FM

বকশীগঞ্জে এনসিপির পরিচিতি সভা

এম.শাহীন আল আমীন
এম.শাহীন আল আমীন জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

বকশীগঞ্জে এনসিপির পরিচিতি সভা
বকশীগঞ্জে এনসিপির পরিচিতি সভা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির-(এনসিপি)  আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত  হয়েছে। 

শুক্রবার ( ৪ সেপ্টেম্বর)   বিকেলে  পৌর শহরে কাঠ গোলাপ রেস্টুরেন্টে   জাতীয় নাগরিক পার্টির আয়োজনে এই সভা হয়।

এ সময় নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের সঙ্গে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে বিভিন্ন মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন।

সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

উপজেলা এনসিপির আহ্বায়ক  মোসাদ্দেকুর রহমান মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় নাগরিক পার্টির ( এনসিপি) র' আহ্বায়ক  এডভোকেট আবু সাঈদ মো: শামীম।

সভায়    সদস্য সচিব এমদাদুল হক মিলনের  সঞ্চালনায় বক্তব্য দেন  জাতীয় নির্বাহী কমিটির সদস্য  মশিউর রহমান শুভ,  জেলা এনসিপির সদস্য সচিব ডা. মোশারফ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার আমির মাওলানা আবদুল মতিন, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি রাসেল  মাহমুদ, জেলা জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব সুলতান সালেহীন,বকশীগঞ্জ উপজেলা ছাত্রসিবিরের সভাপতি রেজুয়ানুল হক সিদ্দিক  প্রমুখ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

বকশীগঞ্জে এনসিপির পরিচিতি সভা

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির-(এনসিপি)  আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত  হয়েছে। 

শুক্রবার ( ৪ সেপ্টেম্বর)   বিকেলে  পৌর শহরে কাঠ গোলাপ রেস্টুরেন্টে   জাতীয় নাগরিক পার্টির আয়োজনে এই সভা হয়।

এ সময় নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের সঙ্গে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে বিভিন্ন মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন।

সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

উপজেলা এনসিপির আহ্বায়ক  মোসাদ্দেকুর রহমান মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় নাগরিক পার্টির ( এনসিপি) র' আহ্বায়ক  এডভোকেট আবু সাঈদ মো: শামীম।

সভায়    সদস্য সচিব এমদাদুল হক মিলনের  সঞ্চালনায় বক্তব্য দেন  জাতীয় নির্বাহী কমিটির সদস্য  মশিউর রহমান শুভ,  জেলা এনসিপির সদস্য সচিব ডা. মোশারফ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার আমির মাওলানা আবদুল মতিন, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি রাসেল  মাহমুদ, জেলা জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব সুলতান সালেহীন,বকশীগঞ্জ উপজেলা ছাত্রসিবিরের সভাপতি রেজুয়ানুল হক সিদ্দিক  প্রমুখ।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream