বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের মিড-ডে মিল কার্যক্রমের খাবারের পুষ্টিমান ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর কড়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৪ আগস্ট ২০২৬) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত শিক্ষা সহায়তা ট্রাস্টের বৈঠকে তিনি এ নির্দেশনা প্রদান করেন।
শিক্ষার্থীদের
সরবরাহকৃত খাবার যেন কোনোভাবেই নিম্নমানের
না হয় সেদিকে কঠোর
নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। মিড-ডে মিলের
কার্যকারিতা যাচাইয়ে দুটি ভিন্ন পদ্ধতিতে
দুটি পৃথক জেলায় পাইলট
প্রকল্প চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
সাবেক
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার
আমলে চালু হওয়া সার্বজনীন
উপবৃত্তি কর্মসূচির সফলতার কথা স্মরণ করে
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত
মেয়েদের জন্য পুনরায় সার্বজনীন
উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়।
ছেলেদের
শিক্ষায় উৎসাহিত করতে মেধা ও
যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তি দেওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়।
বৈঠকে
শিক্ষামন্ত্রী আ ন ম
এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর
শিক্ষা বিষয়ক উপদেষ্টা ও মুখপাত্র মাহদী
আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক
এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান
রুমনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মতামত