শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ঢাকার বাজারে কমেছে বেগুন, শসা ও কাঁচামরিচের দাম

শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করায় রাজধানীর বাজারে কয়েকটি সবজির দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। বিশেষ করে বেগুন, শসা ও কাঁচামরিচের দাম গত মাসের তুলনায় কমেছে। তবে কিছু সবজির দাম এখনো চড়া থাকায় পুরোপুরি স্বস্তি ফিরেনি ক্রেতাদের মধ্যে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ২৬ নভেম্বর পর্যন্ত পাওয়া বাজারদরের তথ্য অনুযায়ী, অক্টোবরের তুলনায় নভেম্বর মাসে বেগুনের গড় দাম ১৯ দশমিক ৫ শতাংশ এবং শসার দাম ৫ দশমিক ৮ শতাংশ কমেছে। সবচেয়ে বেশি কমেছে কাঁচামরিচের দাম, প্রায় ২৮ দশমিক ৯ শতাংশ।

টিসিবির তথ্য অনুযায়ী, বর্তমানে রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি বেগুন ৫০ থেকে ১১০ টাকা, শসা ৫০ থেকে ৮০ টাকা এবং কাঁচামরিচ ৮০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আলু ২৫ থেকে ৩০ টাকা এবং দেশি পেঁয়াজ ৪৫ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

তবে বাজারভেদে পণ্যের দামে পার্থক্য রয়েছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মিরপুর ফতে আলী কাঁচাবাজার, কারওয়ান বাজার ও হাতিরপুলের খুচরা দোকানগুলোতে প্রতি কেজি বেগুন ১০০ থেকে ১২০ টাকা, টমেটো ১৪০ থেকে ১৬০ টাকা, শিম ১৩০ থেকে ২০০ টাকা এবং শসা ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি পিস ফুলকপি ৪০ থেকে ৬০ টাকা এবং বাঁধাকপি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে চাল, ডাল ও তেলের দামে বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি। বর্তমানে মাঝারি চাল ৫৬ থেকে ৬৫ টাকা, সরু চাল ৭০ থেকে ৯০ টাকা এবং মোটা চাল ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বড় দানার মসুর ডাল ৯০ থেকে ১০০ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৯০ থেকে ১৯৬ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে।

মাছ-মাংসের বাজারেও ক্রেতাদের বাড়তি খরচ করতে হচ্ছে। প্রতি কেজি গরুর মাংস ৮০০ থেকে ৮৫০ টাকা, খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩৫০ টাকা এবং ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। ফার্মের মুরগির ডিমের দাম প্রতি হালি ৪২ থেকে ৪৫ টাকা।

বাজার সংশ্লিষ্টদের মতে, শীতকালীন সবজির সরবরাহ আরও বাড়লে আগামী দিনে কয়েকটি পণ্যের দাম কমতে পারে। তবে উৎপাদনস্থল থেকে রাজধানীর বাজার পর্যন্ত পরিবহন ব্যয়, মধ্যস্বত্বভোগীদের প্রভাব এবং বাজার ব্যবস্থাপনার কারণে খুচরা পর্যায়ে দামের পার্থক্য থাকছে।

সব মিলিয়ে শীতের সবজির সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে কিছুটা স্বস্তির আভাস মিললেও চাল, ডাল, তেল ও মাছ-মাংসের বাড়তি দামের কারণে নিত্যপণ্যের সামগ্রিক ব্যয় এখনো সাধারণ ক্রেতাদের জন্য চাপের কারণ হয়ে রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

ঢাকার বাজারে কমেছে বেগুন, শসা ও কাঁচামরিচের দাম

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream