নীলফামারীর ডোমারে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার আসামিসহ বিভিন্ন মামলার ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম সরকারের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ডোমার পৌর এলাকার পূর্ব চিকনমাটি এলাকার আকবর আলীর ছেলে মাদক কারবারি আশিকুর রহমান (৫৭), চিলাহাটি গাড়িয়াল পাড়া এলাকার ছুটু মামুদের ছেলে বুলবুল ইসলাম শুকুরু (২৮), চোর চক্রের হোতা ছোট রাউতা গুচ্ছগ্রাম এলাকার আব্দুস সাত্তারের ছেলে মানিক ইসলাম (৩০), ছোট রাউতা ভূজারীপাড়া এলাকার মৃত সুকুমার কর্মকারের ছেলে বকুল কর্মকার (২৮), উপজেলার খামার বামুনিয়া এলাকার মৃত সুকারু বর্মনের ছেলে ২নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মানিক চন্দ্র রায় (৪৫) এবং মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সোনারায় ইউনিয়নের মোজাহারের ডাঙ্গা এলাকার আব্দুল আজিজের ছেলে মারুফ ইসলাম (২৩)।
ডোমার থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম সরকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মতামত