জামালপুর-১(দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের এমপি এম. রশিদুজ্জামান মিল্লাত পূর্ণ মন্ত্রী হওয়ায় জামালপুর সদর উপজেলা, বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জসহ জেলার বিভিন্ন উপজেলায় আনন্দ মিছিল হয়েছে। একই কারণে মিস্টি বিতরণও করা হয়।
এর আগে এম রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান চলাচল ও পরিবহন প্রতিমন্ত্রী ছিলেন। ২১ আগষ্ট তিনি পদোন্নতি পেয়ে একই মন্ত্রানালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেন।
এম রশিদুজ্জামান মিল্লাত ১৯৬১ সালের ১৪ জানুয়ারি জন্ম গ্রহন করেন। তিনি বিএনপির সাবেক মহা সচিব ব্যারিস্টার সালাম তালুকদারের হাত ধরে বিএনপির রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৯১ সালে মূল দলের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। মিল্লাত ২০০১ সালে জামালপুর-১ আসন থেকে প্রথম বারের মত এমপি নির্বাচির্ত হন। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ১ লাখ ৭৩ হাজার ৬৫৬ ভোট পেয়ে এমপি নির্বাচিত হন।
তাঁকে পূর্ণমন্ত্রী করায় অভিনন্দন জানিয়েছেন জামালপুর জেলা বিএনপির সভাপতি জামালপুর-৪ আসনের এমপি ফরিদুল কবির তালুকদার শামীম ও সাধারণ সম্পাদক জামালপুর-৫ আসনের এমপি এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন।
মতামত