শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসাধারণের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারের কুলাউড়া পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে পৌরশহরের বিভিন্ন স্থানে ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ঝুড়ি, ঝাড়ু ও ব্রাশ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা এনজিও সমন্বয় কমিটির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিযানের উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার। 

এ সময় তিনি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা এনজিও সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী ও পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বদরুল হোসেন খান। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা এনজিও সমন্বয় কমিটির সহকারী সমন্বয়কারী ও প্রচেষ্টা সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মুক্তা রানী দেব।

কর্মসূচির বিশেষ অংশ হিসেবে উপজেলা এনজিও সমন্বয় কমিটির পক্ষ থেকে কুলাউড়া পৌরশহরের বিভিন্ন স্থানে ও দোকানপাটে বিনামূল্যে ময়লা-আবর্জনা রাখার ঝুড়ি, ঝাড়ু ও ব্রাশ বিতরণ করা হয়। এর মাধ্যমে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নিজ নিজ প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার প্রতি উৎসাহিত করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এম. মুক্তাদির হোসেন,উদ্যোগ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংবাদিক এম,এ মুবিন মুতলিব,  বিশিষ্ট, স্থানীয় সাংবাদিক, সমাজসেবক, কুলাউড়া পৌরশহরের ব্যবসায়ী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির পাশাপাশি পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। অভিযানের মাধ্যমে সাধারণ মানুষকে মশার বংশবিস্তার রোধ, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা রাখার বিষয়ে সচেতন করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream