বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ফরিদপুরে নিজ ঘরের আড়ায় ঝুলছিল নারীর মরদেহ


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফরিদপুরে নিজ ঘরের আড়ায় ঝুলছিল নারীর মরদেহ
ছবি: সংগৃহীত

ফরিদপুরের সালথায় নিজ বসতঘর থেকে রুজিনা বেগম (২৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুজিনা বেগম ওই এলাকার বাবুল ঠাকুরের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে ঘুমাতে যান রুজিনা। পরে পরিবারের অন্যদের অগোচরে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


ফরিদপুরে নিজ ঘরের আড়ায় ঝুলছিল নারীর মরদেহ

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

ফরিদপুরের সালথায় নিজ বসতঘর থেকে রুজিনা বেগম (২৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুজিনা বেগম ওই এলাকার বাবুল ঠাকুরের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে ঘুমাতে যান রুজিনা। পরে পরিবারের অন্যদের অগোচরে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream