সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

থানচির বড় মদক ভিতর পাড়ায় ঝিরি থেকে পাথর উত্তোলনের পাঁয়তারা, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম বড় মদক ভিতর পাড়ায় পরিবেশ ও জীববৈচিত্র্যকে বিপন্ন করে ঝিরি থেকে পাথর উত্তোলনের পাঁয়তারা শুরু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকার তরুণ সমাজ ও সচেতন মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৬ বছর আগে পাড়াবাসীর উদ্যোগে একটি ধ্যান ঘর (বিহার) নির্মাণের জন্য ঝিরির পাথর লিজ বা বিক্রি করা হয়েছিল। কিন্তু বর্তমানে সেই চুক্তির আড়ালে পাথর তোলার প্রস্তুতি ও কিছু অংশ উত্তোলন শুরু হয়েছে।

তরুণ সমাজ ও স্থানীয় সচেতন মহলের দাবি, এভাবে নির্বিচারে পাথর তোলা অব্যাহত থাকলে পাহাড়ি ঝিরি-ঝর্ণা শুকিয়ে যাওয়ার পাশাপাশি মারাত্মক পরিবেশগত বিপর্যয় দেখা দিতে পারে। ঝিরির পাথরই পানির প্রাকৃতিক ধারক। পাথর তুলে ফেললে ঝিরি মরে যাবে, পাহাড় ধসের ঝুঁকি বাড়বে এবং জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে।

এলাকাবাসী জানান, বড় মদক এলাকার ঝিরিটি শুধু পাড়াবাসীর পানির উৎস নয়, এটি এলাকার কৃষি ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রাণ। এই ঝিরি বাঁচাতে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সচেতন মহল বলছেন, একটি ধ্যান ঘর নির্মাণের নামে পরিবেশ ধ্বংস করে পাথর ব্যবসা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে এই পাথর উত্তোলন বন্ধ করে ঝিরি ও পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

থানচির বড় মদক ভিতর পাড়ায় ঝিরি থেকে পাথর উত্তোলনের পাঁয়তারা, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম বড় মদক ভিতর পাড়ায় পরিবেশ ও জীববৈচিত্র্যকে বিপন্ন করে ঝিরি থেকে পাথর উত্তোলনের পাঁয়তারা শুরু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকার তরুণ সমাজ ও সচেতন মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৬ বছর আগে পাড়াবাসীর উদ্যোগে একটি ধ্যান ঘর (বিহার) নির্মাণের জন্য ঝিরির পাথর লিজ বা বিক্রি করা হয়েছিল। কিন্তু বর্তমানে সেই চুক্তির আড়ালে পাথর তোলার প্রস্তুতি ও কিছু অংশ উত্তোলন শুরু হয়েছে।

তরুণ সমাজ ও স্থানীয় সচেতন মহলের দাবি, এভাবে নির্বিচারে পাথর তোলা অব্যাহত থাকলে পাহাড়ি ঝিরি-ঝর্ণা শুকিয়ে যাওয়ার পাশাপাশি মারাত্মক পরিবেশগত বিপর্যয় দেখা দিতে পারে। ঝিরির পাথরই পানির প্রাকৃতিক ধারক। পাথর তুলে ফেললে ঝিরি মরে যাবে, পাহাড় ধসের ঝুঁকি বাড়বে এবং জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে।

এলাকাবাসী জানান, বড় মদক এলাকার ঝিরিটি শুধু পাড়াবাসীর পানির উৎস নয়, এটি এলাকার কৃষি ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রাণ। এই ঝিরি বাঁচাতে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সচেতন মহল বলছেন, একটি ধ্যান ঘর নির্মাণের নামে পরিবেশ ধ্বংস করে পাথর ব্যবসা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে এই পাথর উত্তোলন বন্ধ করে ঝিরি ও পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream