সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

এক মাস পর নতুন এসিল্যান্ড পেল গৌরনদীবাসী

দীর্ঘ এক মাসের অপেক্ষার অবসান হলো বরিশালের গৌরনদীবাসীর। অবশেষে উপজেলা ভূমি কার্যালয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) হিসেবে যোগ দিয়েছেন মো. মোকশেদ উল্লাহ। তিনি ৪১তম বিসিএস ব্যাচের কর্মকর্তা।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে তিনি গৌরনদীতে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক মো. ইব্রাহীমসহ ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর গৌরনদীর তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানকে বদলি করা হয়। এরপর থেকে ইউএনও মো. ইব্রাহীমকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূমি কার্যালয়ের দায়িত্ব দেওয়া হয়।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি পৌরসভার প্রশাসকের দায়িত্বও সামলাতে হচ্ছিল তাঁকে। ফলে অতিরিক্ত দায়িত্বের কারণে নিয়মিত ভূমিসেবা কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। এতে উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার ভূমিসেবা প্রত্যাশীদের ভোগান্তিতে পড়তে হয়।

অবশেষে নতুন এসিল্যান্ড যোগদান করায় সেই ভোগান্তি কমার প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ দায়িত্বে নতুন কর্মকর্তা পাওয়ায় ভূমি কার্যালয়ের সেবার গতি বাড়বে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে বলে আশা করছেন সেবাপ্রত্যাশীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

এক মাস পর নতুন এসিল্যান্ড পেল গৌরনদীবাসী

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

দীর্ঘ এক মাসের অপেক্ষার অবসান হলো বরিশালের গৌরনদীবাসীর। অবশেষে উপজেলা ভূমি কার্যালয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) হিসেবে যোগ দিয়েছেন মো. মোকশেদ উল্লাহ। তিনি ৪১তম বিসিএস ব্যাচের কর্মকর্তা।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে তিনি গৌরনদীতে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক মো. ইব্রাহীমসহ ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর গৌরনদীর তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানকে বদলি করা হয়। এরপর থেকে ইউএনও মো. ইব্রাহীমকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূমি কার্যালয়ের দায়িত্ব দেওয়া হয়।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি পৌরসভার প্রশাসকের দায়িত্বও সামলাতে হচ্ছিল তাঁকে। ফলে অতিরিক্ত দায়িত্বের কারণে নিয়মিত ভূমিসেবা কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। এতে উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার ভূমিসেবা প্রত্যাশীদের ভোগান্তিতে পড়তে হয়।

অবশেষে নতুন এসিল্যান্ড যোগদান করায় সেই ভোগান্তি কমার প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ দায়িত্বে নতুন কর্মকর্তা পাওয়ায় ভূমি কার্যালয়ের সেবার গতি বাড়বে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে বলে আশা করছেন সেবাপ্রত্যাশীরা।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream