সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ক্ষেতলালে তালাকের পর সাবেক স্ত্রীর মিথ্যা সংবাদ সম্মেলনে

জয়পুরহাটের ক্ষেতলালে তালাকের পর সাবেক স্ত্রীর সংবাদ সম্মেলনে করা নির্যাতনের অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন সাবেক স্বামী রাশেদুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা। গত ৮ নভেম্বর ক্ষেতলাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোকে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন তাঁরা।

রাশেদুল ইসলাম উপজেলার হিন্দা কসবা এলাকার মোতালেবের ছেলে। চলতি বছরের ১০ জানুয়ারি উপজেলার জালিয়াপাড়া গ্রামের সানোয়ারের মেয়ে আমেনার সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্র ধরে এক লাখ টাকা দেনমোহরে তাঁদের বিয়ে হয়। রাশেদুলের দাবি, বিয়ের পর আমেনা একবার তাঁর বাড়িতে গিয়ে প্রায় ছয় ঘণ্টা অবস্থান করেন। পরে তাঁরা দুজন বগুড়ায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন।

রাশেদুল জানান, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির কারণে তাঁকে বিভিন্ন স্থানে যাতায়াত করতে হতো। এ সময় পারিবারিক বিভিন্ন বিষয় এবং মুঠোফোনে অন্যদের সঙ্গে যোগাযোগ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে দাম্পত্য সম্পর্কের অবনতি হলে ইসলামী শরিয়াহ ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে গত ৩০ আগস্ট স্ত্রীকে তালাক দেন। এ সময় দেনমোহরসহ যাবতীয় পাওনা পরিশোধ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

রাশেদুল ইসলাম বলেন, ভালোবেসে বিয়ে করেছিলাম। কিন্তু বিয়ের পর থেকেই পারিবারিক নানা বিষয় নিয়ে অশান্তি তৈরি হয়। আমার বাবা-মায়ের সঙ্গেও স্ত্রীর সম্পর্ক ভালো ছিল না। পরে বাধ্য হয়ে দেনমোহরসহ যাবতীয় পাওনা পরিশোধ করে তাঁকে তালাক দিই। গত ৮ নভেম্বর ক্ষেতলাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আমার ও পরিবারের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এসব বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

রাশেদুলের বাবা মোতালেব বলেন, তাঁর ছেলে ভালোবেসে বিয়ে করেছিলেন। বিয়ের পর পুত্রবধূ তাঁর বাড়িতে মাত্র একবার এসেছিলেন এবং প্রায় ছয় ঘণ্টা অবস্থান করেছিলেন। এরপর ছেলের সঙ্গে বগুড়ায় চলে যান। সংবাদ সম্মেলনে তাঁর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের যে অভিযোগ তোলা হয়েছে, তা মিথ্যা ও বানোয়াট।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সাবেক স্ত্রী আমেনার ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ক্ষেতলালে তালাকের পর সাবেক স্ত্রীর মিথ্যা সংবাদ সম্মেলনে

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream