সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শেখ হাসিনার পাসপোর্ট বা এনআইডি চেয়ে কোনো আবেদন করেননি: বাংলাদেশ হাইকমিশন


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শেখ হাসিনার পাসপোর্ট বা এনআইডি চেয়ে কোনো আবেদন করেননি: বাংলাদেশ হাইকমিশন

ভারতের নয়াদিল্লিতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য নিজে কোনো আবেদন করেননি বলে স্পষ্ট করেছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

সোমবার (৯ নভেম্বর) দিল্লির বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস মিনিস্টার সাইদুর রহমান জানান, সোমবার সকালে লন্ডনভিত্তিক ল ফার্ম ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ নামের একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁদের কাছে একটি ই-মেইল এসেছে। ওই ই-মেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার জন্য অনুরোধ জানানো হয়েছে। তবে গণমাধ্যমে শেখ হাসিনার নিজে আবেদন করার যে খবর প্রচার হয়েছে, তা সত্য নয়।

তিনি আরও জানান, যে ই-মেইলটি পাওয়া গেছে সেটি আসলেই শেখ হাসিনার পক্ষ থেকে পাঠানো কি না, তা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি, কারণ সেখানে কোনো ধরনের অনুমোদন বা প্রমাণাদি ছিল না। পরবর্তীতে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ই-মেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন জমা দিয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে সরকারের পতন ঘটার পর ভারতে চলে যান শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতেই অবস্থান করছেন এবং রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


শেখ হাসিনার পাসপোর্ট বা এনআইডি চেয়ে কোনো আবেদন করেননি: বাংলাদেশ হাইকমিশন

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

ভারতের নয়াদিল্লিতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য নিজে কোনো আবেদন করেননি বলে স্পষ্ট করেছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

সোমবার (৯ নভেম্বর) দিল্লির বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস মিনিস্টার সাইদুর রহমান জানান, সোমবার সকালে লন্ডনভিত্তিক ল ফার্ম ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ নামের একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁদের কাছে একটি ই-মেইল এসেছে। ওই ই-মেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার জন্য অনুরোধ জানানো হয়েছে। তবে গণমাধ্যমে শেখ হাসিনার নিজে আবেদন করার যে খবর প্রচার হয়েছে, তা সত্য নয়।

তিনি আরও জানান, যে ই-মেইলটি পাওয়া গেছে সেটি আসলেই শেখ হাসিনার পক্ষ থেকে পাঠানো কি না, তা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি, কারণ সেখানে কোনো ধরনের অনুমোদন বা প্রমাণাদি ছিল না। পরবর্তীতে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ই-মেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন জমা দিয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে সরকারের পতন ঘটার পর ভারতে চলে যান শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতেই অবস্থান করছেন এবং রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন।



Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream