শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

দাওয়াত খেতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মা-মেয়ে

দিনাজপুর ঘোড়াঘাটে স্বজনের বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার পথে ট্রাকের চাপায় স্ত্রী সম্পা বেগম (৩৫) ও মেয়ে লুসাইফা আক্তার (৯) নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক স্বামী সেলিম সরকার অক্ষত রয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ঘোড়াঘাট ফিলিং স্টেশনের পাশে আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সম্পা বেগম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার নাছিরাবাদ এলাকার সেলিম সরকারের স্ত্রী। নুছাইফা আক্তার তাঁদের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সকালে সেলিম সরকার স্ত্রী সম্পা বেগম ও মেয়ে নুছাইফাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে গোবিন্দগঞ্জের চিত্তিপাড়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথে ঘোড়াঘাট পৌরশহরের ইসলামপুর বাজার এলাকায় পৌঁছানোর আগেই পেছন দিক থেকে একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের ওপর পড়ে যান সম্পা ও নুছাইফা। মুহূর্তের মধ্যেই ট্রাকটি তাঁদের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে ঘোড়াঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত মা-মেয়ের মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। চালককে আটকের জন্য পুলিশ কাজ করছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

দাওয়াত খেতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মা-মেয়ে

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream