বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

পিরোজপুরের নিহত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং তাঁর প্রতি অসম্মানজনক আচরণের প্রতিবাদে রাজবাড়ীতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাজবাড়ী জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক হেলাল উদ্দিন, সদস্য সচিব বাঁকাউল আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, অ্যাডভোকেট আব্দুল গফুরসহ অন্য মুক্তিযোদ্ধারা।

বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা প্রদান এবং তাঁর প্রতি অসম্মানজনক আচরণ অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা এবং বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ মর্যাদা ও সম্মান রক্ষার দাবি জানান।

মানববন্ধন শেষে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা রাজবাড়ী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

পিরোজপুরের নিহত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং তাঁর প্রতি অসম্মানজনক আচরণের প্রতিবাদে রাজবাড়ীতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাজবাড়ী জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক হেলাল উদ্দিন, সদস্য সচিব বাঁকাউল আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, অ্যাডভোকেট আব্দুল গফুরসহ অন্য মুক্তিযোদ্ধারা।

বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা প্রদান এবং তাঁর প্রতি অসম্মানজনক আচরণ অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা এবং বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ মর্যাদা ও সম্মান রক্ষার দাবি জানান।

মানববন্ধন শেষে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা রাজবাড়ী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream