বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নীলফামারী জেলা জামায়াতের আমীর হিসেবে পুনর্নির্বাচিত হলেন এমপি মাওলানা আব্দুস সাত্তার

ছবি: প্রতিবেদক

নীলফামারী জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

গত ২৩ অক্টোবর অনুষ্ঠিত নীলফামারী জেলা জামায়াতের রোকন সম্মেলনে জেলা আমীর নির্বাচনের লক্ষ্যে গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে দলের রোকনরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরবর্তীতে ৪ নভেম্বর জামায়াতের কেন্দ্রীয়ভাবে ঘোষিত তালিকায় পুনর্নির্বাচিত জেলা আমীর হিসেবে অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপির নাম প্রকাশ করা হয়।

তাঁর পুনর্নির্বাচনের মধ্য দিয়ে নীলফামারী জেলা জামায়াতের নেতৃত্বে ধারাবাহিকতা বজায় থাকল। দলীয় নেতাকর্মীরা এটিকে তাঁর প্রতি সাংগঠনিক আস্থা ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে দেখছেন।

বর্তমানে সংসদ সদস্য হিসেবে ডোমার ও ডিমলা এলাকার প্রতিনিধিত্ব করার পাশাপাশি জেলা জামায়াতের সাংগঠনিক দায়িত্বও পালন করছেন তিনি। দুই দায়িত্বের মাধ্যমে জেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর সক্রিয় ভূমিকা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছেন দলীয় নেতাকর্মীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

নীলফামারী জেলা জামায়াতের আমীর হিসেবে পুনর্নির্বাচিত হলেন এমপি মাওলানা আব্দুস সাত্তার

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

নীলফামারী জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

গত ২৩ অক্টোবর অনুষ্ঠিত নীলফামারী জেলা জামায়াতের রোকন সম্মেলনে জেলা আমীর নির্বাচনের লক্ষ্যে গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে দলের রোকনরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরবর্তীতে ৪ নভেম্বর জামায়াতের কেন্দ্রীয়ভাবে ঘোষিত তালিকায় পুনর্নির্বাচিত জেলা আমীর হিসেবে অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপির নাম প্রকাশ করা হয়।

তাঁর পুনর্নির্বাচনের মধ্য দিয়ে নীলফামারী জেলা জামায়াতের নেতৃত্বে ধারাবাহিকতা বজায় থাকল। দলীয় নেতাকর্মীরা এটিকে তাঁর প্রতি সাংগঠনিক আস্থা ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে দেখছেন।

বর্তমানে সংসদ সদস্য হিসেবে ডোমার ও ডিমলা এলাকার প্রতিনিধিত্ব করার পাশাপাশি জেলা জামায়াতের সাংগঠনিক দায়িত্বও পালন করছেন তিনি। দুই দায়িত্বের মাধ্যমে জেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর সক্রিয় ভূমিকা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছেন দলীয় নেতাকর্মীরা।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream