মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

এইচএসসি পরীক্ষায় সন্তোষজনক শিক্ষার্থী পাশ না করায় অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন

এবারে প্রকাশিত ফলাফলে এইচএসসি পরীক্ষায় সন্তোষজনক  শিক্ষার্থী পাশ না করায় অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গত সমবার বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁর সাপাহারের ভিওইল স্কুল অ্যান্ড কলেজের সামনে। মূলতঃ  ভিওইল গ্রামবাসীর উদ্যোগে প্রতিষ্ঠানটির সামনে এ মানববন্ধন জোরালো ভাবে  অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, প্রতিষ্ঠানে নিয়মিত ও যথাযথভাবে পাঠদান করা হয় না। পাঠদানের নির্ধারিত সময়ে শিক্ষকদের কেউ কেউ কলেজের বাইরে আড্ডা দিয়ে সময় কাটান এবং অনেক শিক্ষক যথাসময়ে প্রতিষ্ঠানে উপস্থিত হন না। এসব অনিয়ম ও দায়িত্বে অবহেলার কারণে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে এবং এইচএসসি পরীক্ষায় পাসের হার সন্তোষজনক  হচ্ছে না। স্যরদের গাফিলতিতেই শিক্ষা প্রতিষ্ঠানের ভরাডুবি সূলভ ফলাফল হচ্ছে,  -যা হীতকর নহে। 

এতে উপস্থিত বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় নিয়মিত পাঠদান নিশ্চিত করা, শিক্ষকদের দায়িত্বশীলতা বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং পরীক্ষার ফলাফল উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। একই সঙ্গে শিক্ষকদের অনিয়ম ও পাঠদানে অবহেলার দায় নিয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন তারা। এ সময় শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

এ বিষয়ে ভিওইল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, চলতি বছর কলেজের দুটি শাখা জেনারেল ও ভোকেশনাল থেকে মোট ৬৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে ১৫ জন পরীক্ষার্থী পাস করেছে। এসব পরীক্ষার্থীদের মধ্যে অধিকাংশই কর্মজীবী। এ কারণে আশানুরূপ ফলাফল হয়নি। তবে আগামীতে ফলাফল ভালো হবে বলে আশা করছি।

অনেক  অভিভাবক  মনে করছেন  শিক্ষার উপযুক্ত ও সঠিক  পরিবেশ  ফিরিয়ে এনে শিক্ষা দান করলে নিশ্চয়ই  ভালো ফলাফল  আশা করার সম্ভাবনা  রয়েছে। এককভাবে  প্রতিষ্ঠান কে দায়ী করা ও ঠিক হবে না, পরিবার বা গার্জিয়ানদের ও ভূমিকা রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

এইচএসসি পরীক্ষায় সন্তোষজনক শিক্ষার্থী পাশ না করায় অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

এবারে প্রকাশিত ফলাফলে এইচএসসি পরীক্ষায় সন্তোষজনক  শিক্ষার্থী পাশ না করায় অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গত সমবার বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁর সাপাহারের ভিওইল স্কুল অ্যান্ড কলেজের সামনে। মূলতঃ  ভিওইল গ্রামবাসীর উদ্যোগে প্রতিষ্ঠানটির সামনে এ মানববন্ধন জোরালো ভাবে  অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, প্রতিষ্ঠানে নিয়মিত ও যথাযথভাবে পাঠদান করা হয় না। পাঠদানের নির্ধারিত সময়ে শিক্ষকদের কেউ কেউ কলেজের বাইরে আড্ডা দিয়ে সময় কাটান এবং অনেক শিক্ষক যথাসময়ে প্রতিষ্ঠানে উপস্থিত হন না। এসব অনিয়ম ও দায়িত্বে অবহেলার কারণে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে এবং এইচএসসি পরীক্ষায় পাসের হার সন্তোষজনক  হচ্ছে না। স্যরদের গাফিলতিতেই শিক্ষা প্রতিষ্ঠানের ভরাডুবি সূলভ ফলাফল হচ্ছে,  -যা হীতকর নহে। 

এতে উপস্থিত বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় নিয়মিত পাঠদান নিশ্চিত করা, শিক্ষকদের দায়িত্বশীলতা বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং পরীক্ষার ফলাফল উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। একই সঙ্গে শিক্ষকদের অনিয়ম ও পাঠদানে অবহেলার দায় নিয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন তারা। এ সময় শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

এ বিষয়ে ভিওইল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, চলতি বছর কলেজের দুটি শাখা জেনারেল ও ভোকেশনাল থেকে মোট ৬৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে ১৫ জন পরীক্ষার্থী পাস করেছে। এসব পরীক্ষার্থীদের মধ্যে অধিকাংশই কর্মজীবী। এ কারণে আশানুরূপ ফলাফল হয়নি। তবে আগামীতে ফলাফল ভালো হবে বলে আশা করছি।

অনেক  অভিভাবক  মনে করছেন  শিক্ষার উপযুক্ত ও সঠিক  পরিবেশ  ফিরিয়ে এনে শিক্ষা দান করলে নিশ্চয়ই  ভালো ফলাফল  আশা করার সম্ভাবনা  রয়েছে। এককভাবে  প্রতিষ্ঠান কে দায়ী করা ও ঠিক হবে না, পরিবার বা গার্জিয়ানদের ও ভূমিকা রয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream