নওগাঁর পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন গত কাল শনিবার ( ২৪/১০/২৬) - এ করে গেলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়।
থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা তদন্ত, অপরাধ দমন এবং সাধারণ জনগণকে পুলিশি সেবা প্রদানের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করেন।
তিনি থানার অফিসার ইনচার্জসহ কর্মরত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। সর্ব-- সাধারণ মানুষের সঙ্গে আন্তরিকতপূর্ন ও মানবিক আচরণ, স্বল্পতম সময়ে পুলিশি সেবা প্রদান নিশ্চিত করন এবং অপরাধ দমন ও প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল ও আন্তরিক মনোভাবাপন্ন হতে হবে।
এ পরিদর্শনের মাধ্যমে থানার কার্যক্রমের মানোন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জনবান্ধবসূলভ পুলিশি সেবা নিশ্চিত করনের উপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়।
মতামত