শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিলে বিএনপির ধাওয়া, আটজনকে পুলিশে সোপর্দ


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিলে বিএনপির ধাওয়া, আটজনকে পুলিশে সোপর্দ
গতকাল দুপুরে শ্রীপুর থানার সামনে । ছবি : সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের আটজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজের পর শ্রীপুর থানা ফটকসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে আছেন আতিকুর রহমান, আরিফুল ইসলাম, জুনাইদ মিয়া ও মোমেন। বাকিদের নাম জানা যায়নি। আটক ব্যক্তিদের দলীয় পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে শ্রীপুর থানা ফটকের কাছাকাছি একটি স্থান থেকে যুবলীগের নেতা-কর্মীরা মিছিল শুরু করেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাদের ধাওয়া দিলে শ্রীপুর মধ্যবাজারের দিকে চলে যান তারা। পরে সেখান থেকে আটজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি দাবি করেন, থানার সামনে নয়, মধ্যবাজার এলাকায় মিছিলটি হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ঠেকাতে পুলিশ কাজ করে যাচ্ছে বলেও জানান ওসি।

 

বিষয় : বিএনপি গাজীপুর যুবলীগ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিলে বিএনপির ধাওয়া, আটজনকে পুলিশে সোপর্দ

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

গাজীপুরের শ্রীপুরে মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের আটজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজের পর শ্রীপুর থানা ফটকসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে আছেন আতিকুর রহমান, আরিফুল ইসলাম, জুনাইদ মিয়া ও মোমেন। বাকিদের নাম জানা যায়নি। আটক ব্যক্তিদের দলীয় পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে শ্রীপুর থানা ফটকের কাছাকাছি একটি স্থান থেকে যুবলীগের নেতা-কর্মীরা মিছিল শুরু করেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাদের ধাওয়া দিলে শ্রীপুর মধ্যবাজারের দিকে চলে যান তারা। পরে সেখান থেকে আটজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি দাবি করেন, থানার সামনে নয়, মধ্যবাজার এলাকায় মিছিলটি হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ঠেকাতে পুলিশ কাজ করে যাচ্ছে বলেও জানান ওসি।

 


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream