মাদক কারবারির সঙ্গে যারাই জড়িত হোক না কেন, তারা যে দলেরই হোক না কেন, কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
রাতে শ্রীবরদী উপজেলার তাতিহাটীতে নবদিগন্ত যুব কল্যাণ ফোরামের সহযোগিতায় সর্বদলীয় মাদকবিরোধী ঐক্য পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। মাদক নির্মূলে এলাকার সর্বস্তরের মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
মতামত