শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মা ইলিশ রক্ষায় অভিযান, জেলেদের হামলা, পুলিশ সদস্যসহ আহত ২


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মা ইলিশ রক্ষায় অভিযান, জেলেদের হামলা, পুলিশ সদস্যসহ আহত ২
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপায় বুড়াগৌড়ঙ্গ নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের হামলায় এক পুলিশ সদস্যসহ দুজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার রতনদী-তালতলী ইউনিয়ন সংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদীতে হামলার এ ঘটনা ঘটে। 

আহত পুলিশ সদস্য মো. জসিম উদ্দিন ও স্পিডবোট চালক মো. শাহজালালকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

গলাচিপা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, গলাচিপার পানপট্টি লঞ্চঘাট থেকে আগুনমুখা, তেতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীতে অবৈধভাবে মা ইলিশ শিকারের খবর পেয়ে শুক্রবার বিকেল থেকে ট্রলার ও স্পিডবোট নিয়ে পুলিশ সদস্যদের সমন্বয়ে অভিযান শুরু হয়। পরে সন্ধ্যার দিকে রতনতী তালতলী এলাকার পর বুড়াগৌরাঙ্গ নদীতে দুটি জাল দেখতে পেয়ে অভিযানে থাকা সদস্যরা নদী থেকে একটি ট্রলারে ও অপরটি স্পিডবোটে জাল টেনে তুলছিল। 

এসময় দক্ষিণ দিক থেকে একটি দ্রুতগামী ট্রলার হঠাৎ এসেই স্পিডবোটের ড্রাইভারকে বৈঠা দিয়ে আঘাত করার চেষ্টা চালায়। এসময় পাশে থাকা পুলিশ সদস্য জসিম বৈঠা খালি হাতে ধরার চেষ্টা করলে দুজনেই মারাত্মক আহত হয়।

গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, বুড়াগৌরাঙ্গ নদীতে একটি ট্রলারে ১০ থেকে ১২ জন জেলে অবৈধভাবে মা ইলিশ শিকার করছিল। তারা নদীতে জাল ফেলে কোথাও লুকিয়েছিল। জালগুলো উদ্ধারের সময় হঠাৎ করে দ্রুতগামী একটি ট্রলার বিপরীত দিক থেকে এসে কোন কিছু বুঝে ওঠার আগেই হামলা চালায়। সন্ধ্যা হওয়ায় আমরা কাউকে চিনতে পারিনি। 

এসময় একজন পুলিশ সদস্য ও স্পিডবোট ড্রাইভার মারাত্মক আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে অভিযান অব্যাহত রয়েছে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, জেলেদের হামলায় আহত এক পুলিশ সদস্যসহ দুজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। হামলাকারীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিষয় : প্রধানমন্ত্রী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


মা ইলিশ রক্ষায় অভিযান, জেলেদের হামলা, পুলিশ সদস্যসহ আহত ২

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

পটুয়াখালীর গলাচিপায় বুড়াগৌড়ঙ্গ নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের হামলায় এক পুলিশ সদস্যসহ দুজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার রতনদী-তালতলী ইউনিয়ন সংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদীতে হামলার এ ঘটনা ঘটে। 

আহত পুলিশ সদস্য মো. জসিম উদ্দিন ও স্পিডবোট চালক মো. শাহজালালকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

গলাচিপা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, গলাচিপার পানপট্টি লঞ্চঘাট থেকে আগুনমুখা, তেতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীতে অবৈধভাবে মা ইলিশ শিকারের খবর পেয়ে শুক্রবার বিকেল থেকে ট্রলার ও স্পিডবোট নিয়ে পুলিশ সদস্যদের সমন্বয়ে অভিযান শুরু হয়। পরে সন্ধ্যার দিকে রতনতী তালতলী এলাকার পর বুড়াগৌরাঙ্গ নদীতে দুটি জাল দেখতে পেয়ে অভিযানে থাকা সদস্যরা নদী থেকে একটি ট্রলারে ও অপরটি স্পিডবোটে জাল টেনে তুলছিল। 

এসময় দক্ষিণ দিক থেকে একটি দ্রুতগামী ট্রলার হঠাৎ এসেই স্পিডবোটের ড্রাইভারকে বৈঠা দিয়ে আঘাত করার চেষ্টা চালায়। এসময় পাশে থাকা পুলিশ সদস্য জসিম বৈঠা খালি হাতে ধরার চেষ্টা করলে দুজনেই মারাত্মক আহত হয়।

গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, বুড়াগৌরাঙ্গ নদীতে একটি ট্রলারে ১০ থেকে ১২ জন জেলে অবৈধভাবে মা ইলিশ শিকার করছিল। তারা নদীতে জাল ফেলে কোথাও লুকিয়েছিল। জালগুলো উদ্ধারের সময় হঠাৎ করে দ্রুতগামী একটি ট্রলার বিপরীত দিক থেকে এসে কোন কিছু বুঝে ওঠার আগেই হামলা চালায়। সন্ধ্যা হওয়ায় আমরা কাউকে চিনতে পারিনি। 

এসময় একজন পুলিশ সদস্য ও স্পিডবোট ড্রাইভার মারাত্মক আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে অভিযান অব্যাহত রয়েছে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, জেলেদের হামলায় আহত এক পুলিশ সদস্যসহ দুজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। হামলাকারীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream