বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী
সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পাশাপাশি শিক্ষকদের কাছ থেকে প্রতিষ্ঠানটির বিভিন্ন সমস্যার কথা শোনেন তিনি। শিক্ষাপ্রতিষ্ঠানটির উন্নয়নে উত্থাপিত দাবিগুলো লিখিতভাবে দিলে তা বিবেচনার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টায় সৈয়দপুর বিমানবন্দরে নেমে গাড়িবহর নিয়ে রংপুরের রাধাগোবিন্দ মন্দির পরিদর্শনে যাওয়ার পথে সৈয়দপুর বিজ্ঞান কলেজের সামনে থামেন তিনি।

কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রী সড়কপথে রংপুরে যাওয়ার সময় প্রতিষ্ঠানের ফটকের সামনে শিক্ষার্থীদের দেখতে পেয়ে গাড়ি থামান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তাদের আবদারে সেলফি তোলেন এবং অটোগ্রাফ দেন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানটির খোঁজখবর নেন।

এ সময় কলেজের অধ্যক্ষ বালক ও বালিকাদের জন্য পৃথক হোস্টেল, একটি বহুতল ভবন এবং একটি অডিটরিয়াম নির্মাণের দাবি জানান।

জবাবে প্রধানমন্ত্রী জানান, সৈয়দপুর বিজ্ঞান কলেজ সম্পর্কে তিনি অবগত আছেন। প্রতিষ্ঠানটির এসব দাবি লিখিতভাবে তাঁর কাছে জমা দিলে তা বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

পরে শিক্ষার্থীদের কাছ থেকে বিদায় নিয়ে রংপুরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মী ও সাধারণ মানুষ হাত নেড়ে তাকে স্বাগত জানান।

বিষয় : প্রধানমন্ত্রী তারেক রহমান সৈয়দপুর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২১ অক্টোবর ২০২৬


সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পাশাপাশি শিক্ষকদের কাছ থেকে প্রতিষ্ঠানটির বিভিন্ন সমস্যার কথা শোনেন তিনি। শিক্ষাপ্রতিষ্ঠানটির উন্নয়নে উত্থাপিত দাবিগুলো লিখিতভাবে দিলে তা বিবেচনার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টায় সৈয়দপুর বিমানবন্দরে নেমে গাড়িবহর নিয়ে রংপুরের রাধাগোবিন্দ মন্দির পরিদর্শনে যাওয়ার পথে সৈয়দপুর বিজ্ঞান কলেজের সামনে থামেন তিনি।

কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রী সড়কপথে রংপুরে যাওয়ার সময় প্রতিষ্ঠানের ফটকের সামনে শিক্ষার্থীদের দেখতে পেয়ে গাড়ি থামান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তাদের আবদারে সেলফি তোলেন এবং অটোগ্রাফ দেন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানটির খোঁজখবর নেন।

এ সময় কলেজের অধ্যক্ষ বালক ও বালিকাদের জন্য পৃথক হোস্টেল, একটি বহুতল ভবন এবং একটি অডিটরিয়াম নির্মাণের দাবি জানান।

জবাবে প্রধানমন্ত্রী জানান, সৈয়দপুর বিজ্ঞান কলেজ সম্পর্কে তিনি অবগত আছেন। প্রতিষ্ঠানটির এসব দাবি লিখিতভাবে তাঁর কাছে জমা দিলে তা বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

পরে শিক্ষার্থীদের কাছ থেকে বিদায় নিয়ে রংপুরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মী ও সাধারণ মানুষ হাত নেড়ে তাকে স্বাগত জানান।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream