বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পাশাপাশি শিক্ষকদের কাছ থেকে প্রতিষ্ঠানটির বিভিন্ন সমস্যার কথা শোনেন তিনি। শিক্ষাপ্রতিষ্ঠানটির উন্নয়নে উত্থাপিত দাবিগুলো লিখিতভাবে দিলে তা বিবেচনার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টায় সৈয়দপুর বিমানবন্দরে নেমে গাড়িবহর নিয়ে রংপুরের রাধাগোবিন্দ মন্দির পরিদর্শনে যাওয়ার পথে সৈয়দপুর বিজ্ঞান কলেজের সামনে থামেন তিনি। কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রী সড়কপথে রংপুরে যাওয়ার সময় প্রতিষ্ঠানের ফটকের সামনে শিক্ষার্থীদের দেখতে পেয়ে গাড়ি থামান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তাদের আবদারে সেলফি তোলেন এবং অটোগ্রাফ দেন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানটির খোঁজখবর নেন। এ সময় কলেজের অধ্যক্ষ বালক ও বালিকাদের জন্য পৃথক হোস্টেল, একটি বহুতল ভবন এবং একটি অডিটরিয়াম নির্মাণের দাবি জানান। জবাবে প্রধানমন্ত্রী জানান, সৈয়দপুর বিজ্ঞান কলেজ সম্পর্কে তিনি অবগত আছেন। প্রতিষ্ঠানটির এসব দাবি লিখিতভাবে তাঁর কাছে জমা দিলে তা বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করেন তিনি। পরে শিক্ষার্থীদের কাছ থেকে বিদায় নিয়ে রংপুরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মী ও সাধারণ মানুষ হাত নেড়ে তাকে স্বাগত জানান।

সৈয়দপুরে ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত

শাহজাহান আলী মনন সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:নীলফামারীর সৈয়দপুরে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে এক সাইকেল আরোহীর (চালক) মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৬ টায় উপজেলার বাঙালীপুর ইউনিয়নের সৈয়দপুর-পার্বতীপুর সড়কের কদমতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম আমির আলী মন্ডল (৬৫)। তিনি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পূর্ব কুঠিরপাড়ার মৃত আব্দুস সাহান মন্ডলের ছেলে। গরুর ঔষধ আনার জন্য সৈয়দপুর বাজারে যাওয়ার পথে এই দূর্ঘটনার শিকার হয়েছেন।জানা যায়, সৈয়দপুর সেনানিবাসের পাশ ঘেষে যাওয়া এই সড়কে পিছন দিক থেকে একটা কাভার্ড ভ্যান দ্রুত গতিতে এসে সাইকেলে ধাক্কা দেয়। এতে সাইকেলসহ চালক রাস্তায় পড়ে গেলে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে পুরো মাথা থেঁতলে গিয়ে সড়কে রক্ত-মগজে ছেয়ে যায়। শুধু নিথর দেহ আর সাইকেলটি রাস্তার পাশে পড়ে ছিল। কিন্তু মাথার কোন চিহ্নই যেন নাই। মুখাবয়ব না থাকায় তাৎক্ষণিক নিহত ব্যক্তিকে চেনা যাচ্ছিলনা। পরে পরিবারের লোকজন এসে তাঁকে সনাক্ত করেছেন এবং লাশ বাড়িতে নিয়ে গেছেন।এদিকে ঘটনার পর কাভার্ড ভ্যানটি পালিয়ে গেছে। তবে আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখলে তাদের খোঁজ মিলতে পারে বলে মনে করছেন সবাই। আর যেহেতু পার্বতীপুরের দিক থেকে এসেছে তাই বেলাইচন্ডী ইপিজেড এলাকার সিসিটিভি ফুটেজেও তাদের সনাক্ত করার সম্ভাবনা আছে। এঘটনায় ঘটনাস্থলে ব্যাপক লোক সমাগম হওয়ায় ওই সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে লাশ উদ্ধার ও সড়কে যান চলাচল নিশ্চিত করতে ব্যবস্থা নেয়। এতে ঘন্টা খানেক পর পরিস্থিতি স্বাভাবিক হয়। 

সৈয়দপুরে ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream