সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

জীবননগরে ৫ দিন নিখোঁজের পর ভ্যানচালকের খণ্ডিত লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বালিগর্ত পাড়া থেকে এক মাস ধরে নিখোঁজ চান মিঞা (৫৫) ওরফে চান্দ আলী নামের এক ভ্যানচালকের মস্তকবিহীন পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে জীবননগর উপজেলার শাহাপুর পুলিশ ক্যাম্পের অদূরে কোটচাঁদপুর সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত চান্দ আলী হাসাদাহ গ্রামের বালিগর্ত পাড়ার মৃত জোনাব আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ( ১৫ অক্টোবর প্রতিদিনের মতো ভ্যান নিয়ে উপার্জনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর চান্দ আলী আর ফিরে আসেননি। পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের সময় থেকে তার চালিত ব্যাটারিচালিত ভ্যানটিরও কোনো হদিস মেলেনি।

সোমবার সকালে স্থানীয় পথচারীরা শাহাপুর পুলিশ ক্যাম্প সংলগ্ন কোটচাঁদপুর সড়কের পাশে একটি বিকৃত ও মস্তকবিহীন দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পরবর্তীতে নিহতের পরিধেয় পোশাক ও অন্যান্য আলামত দেখে স্বজনরা লাশটি নিখোঁজ চান্দ আলীর বলে শনাক্ত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা চালিত ভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করে নির্জন স্থানে লাশ ফেলে পালিয়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, "সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মস্তকবিহীন গলিত লাশটি উদ্ধার করে। ঘটনার আলামত দেখে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে নাকি অন্য কোনো শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। লাশের ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

জীবননগরে ৫ দিন নিখোঁজের পর ভ্যানচালকের খণ্ডিত লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream