মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শ্রীনগরের নিখোঁজ তিন স্কুলছাত্রী কক্সবাজারের হোটেল থেকে উদ্ধার

‎ ‎মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রীকে কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে জেলা পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে কক্সবাজারের কলাতলী এলাকার গ্র্যান্ড তাজ হোটেল অ্যান্ড রিসোর্টে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

‎উদ্ধার হওয়া তিন ছাত্রীর প্রত্যেকের বয়স ১৪ বছর। তাদের মধ্যে দুজন ভাগ্যকুল হরেন্দ্রনাথ স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং অন্যজন বালাসুরের দারুল উলুম মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণিতে পড়ে।
‎পুলিশ জানায়, গত ১৪ অক্টোবর ভোর সাড়ে ৬টার দিকে প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ওই তিন ছাত্রী। এরপর তারা আর বাড়িতে ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। পরে ১৫ অক্টোবর নিখোঁজ এক ছাত্রীর মা শ্রীনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

‎তদন্তে নেমে শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানতে পারেন, নিখোঁজ এক ছাত্রীর সঙ্গে রাঙামাটির কোতোয়ালি এলাকার ১৬ বছর বয়সী এক কিশোরের টিকটক ও ফ্রি ফায়ার গেম খেলার মাধ্যমে পরিচয় হয়েছিল। ওই কিশোরের সঙ্গে যোগাযোগের সূত্র ধরে তদন্ত এগিয়ে নেয় পুলিশ।
‎

পরে পুলিশের একটি দল রাঙামাটির কোতোয়ালি এলাকায় গিয়ে ওই কিশোরকে জিজ্ঞাসাবাদ করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তিন ছাত্রীর কক্সবাজারে অবস্থানের বিষয়টি জানতে পারে পুলিশ। এরপর অভিযান চালিয়ে কলাতলী এলাকার গ্র্যান্ড তাজ হোটেল অ্যান্ড রিসোর্ট থেকে তাদের উদ্ধার করা হয়।
‎পুলিশের তথ্যমতে, ওই তিন ছাত্রী নিজেদের নবম শ্রেণির শিক্ষার্থী পরিচয় দিয়ে মিরপুরের একটি ভুয়া ঠিকানা ব্যবহার করে হোটেলটিতে তিন দিনের জন্য ২০ হাজার টাকায় একটি কক্ষ ভাড়া নেয়। হোটেল ভাড়া নেওয়ার ক্ষেত্রে কক্সবাজারের স্থানীয় এক অটোরিকশাচালক তাদের সহযোগিতা করেন।

‎উদ্ধারের পর জিজ্ঞাসাবাদে ছাত্রীরা পারিবারিক অশান্তি, বাবা-মায়ের মধ্যে মনোমালিন্য, কঠোর অনুশাসন এবং নিয়মিত অপমান ও তুচ্ছতাচ্ছিল্যের কারণে মানসিকভাবে অতিষ্ঠ হয়ে পড়ার কথা জানিয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

‎পুলিশ আরও জানায়, বাড়ি থেকে বেরিয়ে ঢাকা ও চট্টগ্রাম হয়ে কক্সবাজারে পৌঁছায় তারা। সেখান থেকে সীমান্ত পেরিয়ে পার্শ্ববর্তী একটি দেশে যাওয়ার পরিকল্পনাও ছিল বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে।
‎

জেলা পুলিশ জানায়, দ্রুত অভিযান চালিয়ে তিন ছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

শ্রীনগরের নিখোঁজ তিন স্কুলছাত্রী কক্সবাজারের হোটেল থেকে উদ্ধার

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream