সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

৮ এপিবিএনের অভিযানে ১৩ মোবাইল ও ৫৪ হাজার টাকা উদ্ধার

ছবি: ৮-এপিবিএন

হারানো ১৩টি মোবাইল ফোন এবং বিকাশ ও নগদে ভুল নম্বরে চলে যাওয়া ৫৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন),উখিয়া,কক্সবাজারের সাইবার ক্রাইম সেল।

৮ এপিবিএনের অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহম্মেদ,পিপিএমের নির্দেশনায় সাইবার ক্রাইম সেলে কর্মরত এএসআই পাবেলের নেতৃত্বে সাইবার টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় এসব মোবাইল ফোন ও টাকা উদ্ধার করে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে ৮ এপিবিএনের অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম উদ্ধার করা মোবাইল ফোন ও টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন।

উদ্ধার হওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে লাল মিয়া বলেন,“আমি মোবাইল ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম। পরে জানতে পারি,৮ এপিবিএন কোনো খরচ ছাড়াই হারানো মোবাইল উদ্ধার করে দিচ্ছে। এরপর ৮ এপিবিএনের সাইবার সেলে হারানো মোবাইলের জিডির কপি জমা দিই। মাত্র ১৫ দিনের মধ্যে সাইবার সেল থেকে পাবেল ভাই ফোন করে জানান, আমার মোবাইল উদ্ধার হয়েছে। মোবাইল ফিরে পেয়ে আমি অনেক খুশি। ৮ এপিবিএনের প্রতি কৃতজ্ঞ।”

এ বিষয়ে ৮ এপিবিএনের অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম বলেন,“হারানো মোবাইল ফোন ও ভুল নম্বরে চলে যাওয়া অর্থ উদ্ধারে তথ্যপ্রযুক্তির সহায়তায় আমাদের সাইবার ক্রাইম সেল কাজ করছে। সাধারণ মানুষ যেন এ ধরনের সমস্যায় দ্রুত সহায়তা পান, সে লক্ষ্যে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। উদ্ধার করা সম্পদ প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত।”

তিনি আরও বলেন,হারানো মোবাইল ফোনের ক্ষেত্রে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে প্রয়োজনীয় তথ্যসহ ৮ এপিবিএনের সাইবার ক্রাইম সেলের সহায়তা নেওয়া যেতে পারে।

৮ এপিবিএনের এ উদ্যোগে হারানো সম্পদ ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

৮ এপিবিএনের অভিযানে ১৩ মোবাইল ও ৫৪ হাজার টাকা উদ্ধার

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream