রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

খেলাধুলা তরুণদের মাদক থেকে দূরে রাখবে: এমপি বাবুল

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

খেলাধুলা তরুণদের মাদক থেকে দূরে রাখবে: এমপি বাবুল

‘আমরা চাই, তরুণেরা খেলাধুলা, পড়াশোনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকুক এবং মাদক থেকে দূরে থাকুক। সুস্থ শরীর ও সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে সরকার নতুন কুঁড়ি ক্রীড়ার আয়োজন করেছে। প্রতিটি ইউনিয়নে ফুটবল খেলার মাঠ তৈরির পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে।’ বলেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।

রোববার বিকেলে ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নে আন্তঃ ঢেউখালী ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অগ্রযাত্রা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে বাবুরচর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে রাফসান স্মৃতি সংঘকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঠাকুরডাঙ্গী যুব সংঘ। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এমপি বাবুল বলেন, ‘যেখানেই ফুটবল, সেখানেই বাংলাদেশের হাজার হাজার মানুষ। ফুটবল আমাদের প্রাণের সঙ্গে মিশে আছে। এটি আমাদের সত্তার অংশ। দর্শকরাই ফুটবলের প্রাণ।’

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে মাদকের সর্বনাশা নেশায় তরুণ ও যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়ার সুযোগ তৈরি করতে সরকারের পক্ষ থেকে খেলোয়াড়দের বেতন-ভাতার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. শাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজ্জামান বদু, সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মোখলেসুর রহমান খান, ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. বাবুল মুন্সী ও ঢেউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতি।

গত ১২ অক্টোবর শুরু হওয়া এ টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেয়। ফাইনাল খেলা দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

খেলাধুলা তরুণদের মাদক থেকে দূরে রাখবে: এমপি বাবুল

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream