শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সিলেটে ৯.৭৪ লাখ টাকার ভারতীয় পণ্যসহ ট্রাক আটক,গ্রেপ্তার ২

ছবি: এসএমপি

সিলেটে পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় বালুর নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ভারতীয় অবৈধ পণ্যসহ একটি ট্রাক আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। এ ঘটনায় ট্রাকের দুই আরোহীকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ৯ লাখ ৭৪ হাজার ৮০০ টাকা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর ৫টা ৫৫ মিনিটের দিকে সিলেটের এয়ারপোর্ট থানাধীন অ্যাডভান্সার ওয়ার্ল্ডের সামনে পাকা সড়কে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়,এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মো. নূর শাহীন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় কোম্পানীগঞ্জ থেকে সিলেট শহরগামী ঢাকা মেট্রো-ট-২০-২১২৫ নম্বরের একটি ট্রাককে থামার সংকেত দেওয়া হয়। তবে চালক সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে পুলিশ ট্রাকটি আটক করে। পরে তল্লাশি চালিয়ে বালুর নিচে লুকানো ভারতীয় পণ্যগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে ১০ বস্তা ভারতীয় জিরা,৩৫ বস্তা বিস্কুট,১১ বস্তা আমুল কুল কেশর ফ্লেভারের জুস,৮ বস্তা জাইকো ফুচকা ও ২ বস্তা পিংকো ফুচকা।

এ ঘটনায় গ্রেপ্তার দুজন হলেন মো. শামীম হোসেন (২৮) ও সামিম তরফদার (২৯)। তাঁদের দুজনের বাড়ি যশোর জেলার বাঘারপাড়া উপজেলার মাঝিয়ালি এলাকায়।

পুলিশ জানায়,এ ঘটনায় ১৫ অক্টোবর এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

সিলেটে ৯.৭৪ লাখ টাকার ভারতীয় পণ্যসহ ট্রাক আটক,গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

সিলেটে পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় বালুর নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ভারতীয় অবৈধ পণ্যসহ একটি ট্রাক আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। এ ঘটনায় ট্রাকের দুই আরোহীকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ৯ লাখ ৭৪ হাজার ৮০০ টাকা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর ৫টা ৫৫ মিনিটের দিকে সিলেটের এয়ারপোর্ট থানাধীন অ্যাডভান্সার ওয়ার্ল্ডের সামনে পাকা সড়কে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়,এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মো. নূর শাহীন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় কোম্পানীগঞ্জ থেকে সিলেট শহরগামী ঢাকা মেট্রো-ট-২০-২১২৫ নম্বরের একটি ট্রাককে থামার সংকেত দেওয়া হয়। তবে চালক সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে পুলিশ ট্রাকটি আটক করে। পরে তল্লাশি চালিয়ে বালুর নিচে লুকানো ভারতীয় পণ্যগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে ১০ বস্তা ভারতীয় জিরা,৩৫ বস্তা বিস্কুট,১১ বস্তা আমুল কুল কেশর ফ্লেভারের জুস,৮ বস্তা জাইকো ফুচকা ও ২ বস্তা পিংকো ফুচকা।

এ ঘটনায় গ্রেপ্তার দুজন হলেন মো. শামীম হোসেন (২৮) ও সামিম তরফদার (২৯)। তাঁদের দুজনের বাড়ি যশোর জেলার বাঘারপাড়া উপজেলার মাঝিয়ালি এলাকায়।

পুলিশ জানায়,এ ঘটনায় ১৫ অক্টোবর এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream