শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সিলেটে হৃদয় হরিজন হত্যা:নরসিংদী থেকে ৩ আসামি গ্রেপ্তার

ছবি: এসএমপি

সিলেটে হৃদয় হরিজন (৩৩) হত্যা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে নরসিংদীর মাধবদী থানার পাঁচদোনা মোড়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে এসএমপি পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন এজাহারভুক্ত ২ নম্বর আসামি ইমন আহমেদ (২৬),৩ নম্বর আসামি রুমান আহমদ সাজ্জাদ (২৫) এবং ৪ নম্বর আসামি পারভেজ (২২)। তাঁদের সবার বাড়ি সিলেট জেলায়। গ্রেপ্তারের পর তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার ১ নম্বর আসামিসহ পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী,গত ১১ অক্টোবর রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে ভিডিও ধারণ করতে নিষেধ করাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। পরে রাত ৮টার দিকে সিলেট নগরের কোতোয়ালী মডেল থানাধীন কাষ্টঘর সুইপার কলোনির পাশে রাজু স্টোরের বিপরীত দিকের একটি ফাঁকা জায়গায় হৃদয় হরিজনকে ধারালো চাকু দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ১২ অক্টোবর কোতোয়ালী মডেল থানায় হত্যা মামলা করা হয়। মামলাটির নম্বর ১৯। এতে দণ্ডবিধি ১৮৬০-এর ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়,গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল নরসিংদীর পাঁচদোনা মোড়ে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে।

পুলিশের তথ্য অনুযায়ী,গ্রেপ্তার ইমন আহমেদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি মামলা ও একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। রুমান আহমদ সাজ্জাদের বিরুদ্ধে চুরির দুটি মামলা ও দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আর পারভেজের বিরুদ্ধে চুরির পাঁচটি মামলা রয়েছে।

হৃদয় হরিজন হত্যা মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

সিলেটে হৃদয় হরিজন হত্যা:নরসিংদী থেকে ৩ আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream