শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নওগাঁর আত্রাইয়ে চেকপোস্টে চোরাই অটোরিকশাসহ আটক ১

ছবি: সংগৃহীত

নওগাঁ- আত্রাই- নাটোর আঞ্চলিক সড়কে পুলিশের বিশেষ চেকপোস্টে তল্লাশির সময় চোরাই চার্জার অটোরিকশাসহ নাসির উদ্দিন সাগর (৩১) নামে এক ব্যক্তিকে আটক করেছে আত্রাই থানা পুলিশ। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে আত্রাই থানা এলাকার একটি পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় তাঁকে আটক করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তিনি নাটোরের মাদ্রাসা মোড় এলাকা থেকে অটোরিকশাটি চুরি করে নিয়ে আসার কথা স্বীকার করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় আঞ্চলিক মহাসড়কে নিরাপত্তা জোরদার করতে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। বৃহস্পতিবার রাতে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল যানবাহনে তল্লাশি চালায়। এ সময় একটি চার্জার অটোরিকশার গতিবিধি সন্দেহজনক মনে হলে চালকসহ সেটিকে আটক করে পুলিশ।

আটক নাসির উদ্দিন সাগর নাটোর জেলার তে বাড়িয়া এলাকার বাসিন্দা। তিনি মো. ইব্রাহিম হোসেন জাকিরের ছেলে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানান, ওই দিন বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে অজ্ঞাতনামা দুই থেকে তিনজনের সহযোগিতায় নাটোরের মাদ্রাসা মোড় এলাকা থেকে অটোরিকশাটি চুরি করেন। পরে সেটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের চেকপোস্টে আটক হন।

পরে অটোরিকশাটির মালিক নাটোর জেলার নারায়ণকান্দি গ্রামের লালু মিয়াকে খবর দেওয়া হয়। তিনি আত্রাই থানায় এসে অটোরিকশাটি নিজের বলে শনাক্ত করেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে আত্রাই থানায় মামলা দায়ের করেন।

আত্রাই থানায় দায়ের করা মামলাটির নম্বর ১৩, তারিখ ১৬ অক্টোবর। দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় মামলাটি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, চুরি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে নওগাঁ- রাণীনগর- আত্রাই- নাটোর আঞ্চলিক মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাতের বেলায় বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। এর মাধ্যমে অপরাধীদের শনাক্ত করা এবং চোরাই যানবাহন চলাচল প্রতিরোধে নজরদারি অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নওগাঁর আত্রাইয়ে চেকপোস্টে চোরাই অটোরিকশাসহ আটক ১

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream