শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

দিনাজপুরে দুর্গাপূজা ঘিরে বিজিবির টহল জোরদার, মোতায়েন ১০ প্লাটুন

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দিনাজপুরে দুর্গাপূজা ঘিরে বিজিবির টহল জোরদার, মোতায়েন ১০ প্লাটুন

শারদীয় দুর্গাপূজা ঘিরে দিনাজপুরের সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোতে নিয়মিত টহল ও বিশেষ নজরদারি চালাচ্ছে বাহিনীটি। এ বছর জেলার ১৩টি উপজেলায় ১ হাজার ৩১৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। উৎসব নির্বিঘ্ন করতে মোতায়েন রাখা হয়েছে ১০ প্লাটুন বিজিবি।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় দিনাজপুরের রামসাগর দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন দিনাজপুর বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল মো. ফয়সল হাসান খান। এ সময় দিনাজপুর ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুজ্জামানসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে বিজিবি কর্মকর্তারা পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বিঘ্নে পূজা উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

কর্নেল মো. ফয়সল হাসান খান বলেন, সীমান্তঘেঁষা পূজামণ্ডপগুলোতে হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে জন্য সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোতে বিজিবির সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা সবার অংশগ্রহণে সার্বজনীন ও আনন্দমুখর হয়ে উঠবে বলে তিনি প্রত্যাশা করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলার সীমান্তবর্তী ২১৩টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পূজামণ্ডপ ও আশপাশের এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় সতর্ক রয়েছে বিজিবি। আগামী ২২ অক্টোবর পর্যন্ত এ নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বছর দিনাজপুরের ১৩টি উপজেলায় ১ হাজার ৩১৭টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। উৎসবকে ঘিরে মণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের সমাগম বাড়ায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্তবর্তী এলাকাসহ জেলার সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে।

ক্যাপশন দিনাজপুর বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল ফয়সল হাসান খান পূজা মন্ডপ পরিদর্শন করছেন এবং হিন্দুর সম্প্রদায়ের লোকদের সাথেও শুভেচ্ছা বিনিম্নমান করছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দিনাজপুরে দুর্গাপূজা ঘিরে বিজিবির টহল জোরদার, মোতায়েন ১০ প্লাটুন

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream