শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বাকেরগঞ্জে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাকেরগঞ্জে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের প্রশিক্ষণ শেষে  সনদ বিতরণ

বাকেরগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় ফেইজ) আওতায় ১০ দিনব্যাপী পেশাভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ  শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।

১৭ অক্টোবর শনিবার দুপুর ১২ টায় বাকেরগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে   সনদ পত্র বিতরণ করা হয়। 

 উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য  আবুল হোসেন খান। 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে  আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অভ্রজ্যোতি বড়াল, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান প্রমুখ । 

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের জীবনমান উন্নয়নে সহায়তা করা।

সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে পরিচালিত বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে এ প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের পেশাগত উন্নয়নের পাশাপাশি আর্থিক সক্ষমতা বৃদ্ধি করতে পারবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বাকেরগঞ্জে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

বাকেরগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় ফেইজ) আওতায় ১০ দিনব্যাপী পেশাভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ  শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।

১৭ অক্টোবর শনিবার দুপুর ১২ টায় বাকেরগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে   সনদ পত্র বিতরণ করা হয়। 

 উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য  আবুল হোসেন খান। 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে  আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অভ্রজ্যোতি বড়াল, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান প্রমুখ । 

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের জীবনমান উন্নয়নে সহায়তা করা।

সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে পরিচালিত বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে এ প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের পেশাগত উন্নয়নের পাশাপাশি আর্থিক সক্ষমতা বৃদ্ধি করতে পারবেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream