শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে বান্দরবানে এনসিপির যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার

বান্দরবানে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটির যুগ্ম আহ্বায়ক শৈক্যচিং মার্মাকে (৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রাতে শহরের মধ্যম পাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শৈক্যচিং মার্মা দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগে বলা হয়েছে, বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়।

পুলিশের একজন কর্মকর্তা জানান, গ্রেপ্তারের পর আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করা হচ্ছে এবং ভুক্তভোগীকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

এদিকে, একজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে এ ধরনের অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার বিষয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে বান্দরবানে এনসিপির যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

বান্দরবানে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটির যুগ্ম আহ্বায়ক শৈক্যচিং মার্মাকে (৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রাতে শহরের মধ্যম পাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শৈক্যচিং মার্মা দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগে বলা হয়েছে, বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়।

পুলিশের একজন কর্মকর্তা জানান, গ্রেপ্তারের পর আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করা হচ্ছে এবং ভুক্তভোগীকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

এদিকে, একজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে এ ধরনের অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার বিষয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream