শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রিসোর্ট তৈরি নিয়ে বিরোধ থেকে যুবদল নেতা হত্যা, রহস্য উদযাঘটন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রিসোর্ট তৈরি নিয়ে বিরোধ থেকে যুবদল নেতা হত্যা, রহস্য উদযাঘটন
যুবদল নেতার হত্যাকাণ্ড নিয়ে কুমিল্লা পুলিশের ব্রিফিং

পানি উন্নয়ন বোর্ডের জমি নিয়ে বিরোধের জেরে সালিশে যাওয়ার পথে কুমিল্লায় যুবদল নেতা আবু কাউসারকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত তৌহিদ ও তার ভাই তানজিরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৭ অক্টোবর) সকালে সদর উপজেলার ছত্রখিল এলাকায় এ হত্যাকাণ্ডের পর গভীর রাতে নগরীর নূরপুর এলাকা থেকে তৌহিদকে গ্রেফতার করে ডিবি। একই দিন তৌহিদের ভাই তানজিরকে গ্রেফতার করেছে এসআরবি। যৌথ সংবাদ সম্মেলনে জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান ও এসআরবি ১১ এর কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম। 

জেলা পুলিশ সুপার জানান, জমিটি পানি উন্নয়ন বোর্ডের। গ্রেফতার তৌহিদ জানিয়েছে, এই জমিতে তারা যখনই রিসোর্ট করতে যায় তখন বাধা দিতে থাকে শামীম ও তার বন্ধু আবু কাউসার। সেই থেকেই তাদের বিরোধ শুরু। এটি নিয়ে গতকাল একটি মীমাংসার বৈঠক হওয়ার কথা ছিল। সেখানেই পরিকল্পিতভাবে হামলা করেছে তৌহিদ ও তার ভাই সঙ্গীরসহ লোকজন। 

এসআরবি ১১ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে পলাতক তানজিরকে গ্রেফতার করেছি।  

উল্লেখ্য, আবু কাউসার কুমিল্লা মহানগর যুবদলের সাবেক সদস্য। শুক্রবার কাউসারের বন্ধু শামীমসহ একটি জমির বিরোধ মিমাংসায় যান তিনি। সেখানে অটোরিকশা চালক মাসুম ও কাউসারকে কুপিয়ে আহত করে অভিযুক্তরা। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয় : অপরাধ যুবদল হত্যাকাণ্ড

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রিসোর্ট তৈরি নিয়ে বিরোধ থেকে যুবদল নেতা হত্যা, রহস্য উদযাঘটন

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

পানি উন্নয়ন বোর্ডের জমি নিয়ে বিরোধের জেরে সালিশে যাওয়ার পথে কুমিল্লায় যুবদল নেতা আবু কাউসারকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত তৌহিদ ও তার ভাই তানজিরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৭ অক্টোবর) সকালে সদর উপজেলার ছত্রখিল এলাকায় এ হত্যাকাণ্ডের পর গভীর রাতে নগরীর নূরপুর এলাকা থেকে তৌহিদকে গ্রেফতার করে ডিবি। একই দিন তৌহিদের ভাই তানজিরকে গ্রেফতার করেছে এসআরবি। যৌথ সংবাদ সম্মেলনে জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান ও এসআরবি ১১ এর কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম। 

জেলা পুলিশ সুপার জানান, জমিটি পানি উন্নয়ন বোর্ডের। গ্রেফতার তৌহিদ জানিয়েছে, এই জমিতে তারা যখনই রিসোর্ট করতে যায় তখন বাধা দিতে থাকে শামীম ও তার বন্ধু আবু কাউসার। সেই থেকেই তাদের বিরোধ শুরু। এটি নিয়ে গতকাল একটি মীমাংসার বৈঠক হওয়ার কথা ছিল। সেখানেই পরিকল্পিতভাবে হামলা করেছে তৌহিদ ও তার ভাই সঙ্গীরসহ লোকজন। 

এসআরবি ১১ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে পলাতক তানজিরকে গ্রেফতার করেছি।  

উল্লেখ্য, আবু কাউসার কুমিল্লা মহানগর যুবদলের সাবেক সদস্য। শুক্রবার কাউসারের বন্ধু শামীমসহ একটি জমির বিরোধ মিমাংসায় যান তিনি। সেখানে অটোরিকশা চালক মাসুম ও কাউসারকে কুপিয়ে আহত করে অভিযুক্তরা। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream