মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে পটুয়াখালীর বাউফলে মাদকবিরোধী ক্যাম্পেইন ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার কালাইয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে প্যাদা রোড ও মাদ্রাসা রোডের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্যাদা রোড ২-১ গোলে মাদ্রাসা রোডকে পরাজিত করে বিজয়ী হয়।
‘মাদককে না বলুন, খেলাধুলায় এগিয়ে আসুন’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল তরুণদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো।
খেলার আয়োজনে ছিলেন নাজমুল, আরিফ, মাইনুল, কামাল, রুবেল, সুজন, শাওন, হৃদয়সহ আরও অনেকে। আয়োজকেরা জানান, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। এ ধরনের আয়োজন যুবসমাজকে সুস্থ বিনোদনের সুযোগ দেওয়ার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে ভূমিকা রাখবে।
এ সময় গাজী গিয়াস বলেন মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে, তাঁদের মতে, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা গেলে মাদকের বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
খেলার স্লোগান ছিল: মাদককে না বলুন, খেলাধুলায় অংশ নিন, সুস্থ ও সুন্দর জীবন গড়ুন।
মতামত