রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সিংগাইরে জমিসংক্রান্ত বিরোধের জেরে সংখ্যালঘুর বসতঘরে হামলা ভাঙচুর

মানিকগঞ্জের সিংগাইরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ননীগোপাল নামের এক সংখ্যালঘু পরিবারে বসতঘরে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের খানবানিয়ারা (হিন্দুপাড়া) এলাকায় এ ঘটনা ঘটেছে।

জানাগেছে, উপজেলার জয়মন্টপ ইউনিয়নের খানবানিয়ারা গ্রামের ননী ওয়ারিশসুত্রে জমির মালিক দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছিল। অপর দিকে মায়ারানী ও ওয়ারিশ সূত্রে মালিক কিন্তু তিনি ওয়ারিশ সূত্রে যে জমি পাবেন তিনি এই সমপরিমাণ জমি ভোগ দখলে ছিলেন বর্তমানে সেই জমি বিক্রি করে দিয়েছেন। এ নিয়ে সংখ্যালঘু ননী পোপালের পরিবারের সাথে প্রতিবেশী মায়ারানী ও তার ছেলে সৌরভের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। 

এরই জেরধরে মায়ারাণী পার্শ্ববতী বাটি গ্রামের মোসলেম মেম্বারের ছেলে মোশারফ হোসেন ওরফে মশা ও জয়নালের ছেলে অনুসহ ৫/৭ ভাড়াটিয়া নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় ননীর বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করে প্রতিপক্ষ। ঘরে থাকা নগদ ২৬ হাজার টাকা ও মূল্যবান কাগজপত্র নিয়ে গেছে। এবং ঘরবাড়ি জ্বালিয়ে পুরিয়ে দেয়ার হুমকি দিয়ে যায়। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিস হয়েছে। এর আগেও জমি নিয়ে দুই পরিবারের মধ্যে একাধিকবার ঝগড়া বিবাদ হয়েছে। পএ সময় ননীগোপালের পরিবার ৯৯৯ কল দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হামলার ঘটনায় ননী গোপাল তার ছেলে পরান সরকার ও নাথু সরকারসহ অপর পক্ষের মোশারফ হোসেন ওরফে মশা ও অনু গুরুতর আহত হয়। পরে তাদেরকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় উভয় পক্ষ সিংগাইর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে মামলা চলমানও রয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত রানী বলেন, এ জমি তার তিনি দীর্ঘদিন দখলে ছিলেন,বর্তমানে তিনি ১৬ বছর যাবত এখানে থাকেন না।  তার বাড়িতে ননীগোপাল কাঠ,খড়ি এবং ময়লা আবর্জনা রেখেছেন। তবে হামলার ঘটনায় মায়ারানী ও মোশারফ হোসেন অস্বীকার করেন। এ ঘটনায় প্রত্যক্ষদর্শী আব্দুল কুদ্দুস জানায়, তিনি ঘটনা স্থলের পাশের রাস্তা দিয়ে যাওয়ার পথে ডাক চিৎকার শুনে বাড়ির উঠানে মোশারফ হোসেন  ননীগোপালকে মারধর করছেন পরে তার ছেলে এসে মোশারফ হোসেনকে লাঠি দিয়ে আঘাত করে।

সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন,দু'পক্ষই থানায় অভিযোগ দিয়েছে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১১ অক্টোবর ২০২৬

সিংগাইরে জমিসংক্রান্ত বিরোধের জেরে সংখ্যালঘুর বসতঘরে হামলা ভাঙচুর

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream